slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
বিজ্ঞ, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা | SCMS

School College Management System

Loading...

Question View

School College Management System

Loading...

বিজ্ঞ, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

কবিতা | বাংলা | রবীন্দ্রনাথ ঠাকুর
বিজ্ঞ

- রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ: শিশু


খুকি তোমার কিচ্ছু বোঝে না মা,
            খুকি তোমার ভারি ছেলেমানুষ।
ও ভেবেছে তারা উঠছে বুঝি
            আমরা যখন উড়েয়েছিলেম ফানুস।
আমি যখন খাওয়া - খাওয়া খেলি
            খেলার থালে সাজিয়ে নিয়ে নুড়ি,
ও ভাবে বা সত্যি খেতে হবে
            মুঠো করে মুখে দেয় মা, পুরি।
সামনেতে ওর শিশুশিক্ষা খুলে
            যদি বলি, ‘খুকি, পড়া করো'
দু হাত দিয়ে পাতা ছিঁড়তে বসে—
            তোমার খুকির পড়া কেমনতরো।
আমি যদি মুখে কাপড় দিয়ে
            আস্তে আস্তে আসি গুড়িগুড়ি
তোমার খুকি অম্‌নি কেঁদে ওঠে,
             ও ভাবে বা এল জুজুবুড়ি।
আমি যদি রাগ করে কখনো
            মাথা নেড়ে চোখ রাঙিয়ে বকি—
তোমার খুকি খিল্‌খিলিয়ে হাসে।
            খেলা করছি মনে করে ও কি।
সবাই জানে বাবা বিদেশ গেছে
            তবু যদি বলি ‘আসছে বাবা'
তাড়াতাড়ি চার দিকেতে চায়—
            তোমার খুকি এম্‌নি বোকা হাবা।
ধোবা এলে পড়াই যখন আমি
            টেনে নিয়ে তাদের বাচ্ছা গাধা,
আমি বলি ‘আমি গুরুমশাই',
            ও আমাকে চেঁচিয়ে ডাকে ‘দাদা'।
তোমার খুকি চাঁদ ধরতে চায়,
            গণেশকে ও বলে যে মা গানুশ।
তোমার খুকি কিচ্ছু বোঝে না মা,
           তোমার খুকি ভারি ছেলেমানুষ।

Author
Sabyasachi Bairagi
Date
18-02-2026

Store


ডিজিটাল স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম- এসসিএমএস দেশের সর্বাধুনিক পূর্ণাঙ্গ স্মার্ট স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং আপনার প্রতিষ্ঠানটিকে বিশ্ববাসীর কাছে আদর্শ হিসেবে উপস্থাপন করতে এসসিএমএস পরিবারের একজন গর্বিত সদস্য হোন। বিদ্যার্থীগণ এসসিএমএস এর বিশাল তথ্য ভাণ্ডার থেকে ব্লগ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, উপকরণ, ডিজিটাল বই, ইলেক্ট্রনিক্স বই, গান, কবিতা, রচনা, ছড়াসহ বিভিন্ন বিষয়ের অধ্যয়ন করতে পারবে। বিদ্যার্থীগণ এসসিএমএস এর তথ্য ভাণ্ডার ব্যবহার করে নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে সেই প্রত্যাশা এবং শুভকামনা রাখি।

Copyright 2026 School College Management System All Right Reserved. | Developed by Sabyasachi Bairagi