H
দেশের সকল স্কুল-কলেজের নিজস্ব ওয়েবসাইট তৈরি করে নিজেদের বৈশ্বিক স্মার্ট বিশ্বের সাথে এগিয়ে নিতে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছেন। নির্দেশনা মেনে দেশের বহু স্কুল-কলেজ নিজেদের জন্য ওয়েবসাইট তৈরি করে নিয়েছেন। ওয়বসাইট গুলোর অধিকাংশই ব্যবহার বান্ধব না হওয়ায় প্রতিষ্ঠানগুলোর তা দিয়ে বিশেষ কোন উপকার হয় না। সকল বিষয় বিবেচনা করে বিভিন্ন ব্যবহারকারীদের জন্য আলাদা ইউজার প্যানেল যুক্ত করে অত্যাধুনিক এই ওয়েবসাইট তৈরি করা হয়েছে। ওয়েবসাইটির মাধ্যমে প্রতিষ্ঠানটিকে সম্পূর্ণ পেপারলেস প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব। শিক্ষার্থীদের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি যুক্ত করা হয়েছে যেন তারা এটি দৈনন্দিন ব্যবহারের মাধ্যমে নিজেদের স্মার্ট করে তুলতে পারে। স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এসসিএমএস এর যাত্রা শুরু। আশাকরি আপনারা সকলে সে যাত্রায় সরিক হয়ে দেশকে স্মার্ট করে গড়ে তুলতে সহায়তা করবেন।