slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
হম সখি দারিদ নারী, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা | SCMS

School College Management System

Loading...

Question View

School College Management System

Loading...

হম সখি দারিদ নারী, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

কবিতা | বাংলা | রবীন্দ্রনাথ ঠাকুর
হম সখি দারিদ নারী

- রবীন্দ্রনাথ ঠাকুর


হম সখি দারিদ নারী !
জনম অবধি হম পীরিতি করনু
          মোচনু লোচন - বারি ।
রূপ নাহি মম , কছুই নাহি গুণ
          দুখিনী আহির জাতি ,
নাহি জানি কছু বিলাস - ভঙ্গিম
          যৌবন গরবে মাতি ।
অবলা রমণী , ক্ষুদ্র হৃদয় ভরি
          পীরিত করনে জানি ;
এক নিমিখ পল , নিরখি শ্যাম জনি
          সোই বহুত করি মানি ।
কুঞ্জ পথে যব নিরখি সজনি হম ,
শ্যামক চরণক চীনা ,
শত শত বেরি ধূলি চুম্বি সখি ,
          রতন পাই জনু দীনা ।
নুঠুর বিধাতা , এ দুখ - জনমে
          মাঙব কি তুয়া পাশ !
জনম অভাগী , উপেখিতা হম ,
          বহুত নাহি করি আশ ,—
দূর থাকি হম রূপ হেরইব ,
          দূরে শুনইব বাঁশি ।
দূর দূর রহি সুখে নিরীখিব
          শ্যামক মোহন হাসি ।
শ্যাম - প্রেয়সি রাধা ! সখিলো !
          থাক' সুখে চিরদিন !
তুয়া সুখে হম রোয়ব না সখি
          অভাগিনী গুণ হীন ।
অপন দুখে সখি , হম রোয়ব লো ,
          নিভৃতে মুছইব বারি ।
কোহি ন জানব , কোন বিষাদে
           তন - মন দহে হমারি ।
ভানু সিংহ ভনয়ে , শুন কালা
          দুখিনী অবলা বালা—
উপেখার অতি তিখীনি বাণে
          না দিহ না দিহ জ্বালা ।

Author
Sabyasachi Bairagi
Date
18-02-2026

Store


ডিজিটাল স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম- এসসিএমএস দেশের সর্বাধুনিক পূর্ণাঙ্গ স্মার্ট স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং আপনার প্রতিষ্ঠানটিকে বিশ্ববাসীর কাছে আদর্শ হিসেবে উপস্থাপন করতে এসসিএমএস পরিবারের একজন গর্বিত সদস্য হোন। বিদ্যার্থীগণ এসসিএমএস এর বিশাল তথ্য ভাণ্ডার থেকে ব্লগ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, উপকরণ, ডিজিটাল বই, ইলেক্ট্রনিক্স বই, গান, কবিতা, রচনা, ছড়াসহ বিভিন্ন বিষয়ের অধ্যয়ন করতে পারবে। বিদ্যার্থীগণ এসসিএমএস এর তথ্য ভাণ্ডার ব্যবহার করে নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে সেই প্রত্যাশা এবং শুভকামনা রাখি।

Copyright 2026 School College Management System All Right Reserved. | Developed by Sabyasachi Bairagi