Loading...
Question View
Loading...
আশার সীমা, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা
কবিতা
|
বাংলা
|
রবীন্দ্রনাথ ঠাকুর
আশার সীমা
- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: চৈতালি
সকল আকাশ , সকল বাতাস ,
সকল শ্যামল ধরা ,
সকল কান্তি , সকল শান্তি
সন্ধ্যাগগন - ভরা ,
যত - কিছু সুখ যত সুধামুখ ,
যত মধুমাখা হাসি ,
যত নব নব বিলাসবিভব ,
প্রমোদমদিরারাশি ,
সকল পৃথ্বী , সকল কীর্তি ,
সকল অর্ঘ্যভার ,
বিশ্বমথন সকল যতন ,
সকল রতনহার ,
সব পাই যদি তবু নিরবধি
আরো পেতে চায় মন —
যদি তারে পাই তবে শুধু চাই
একখানি গৃহকোণ ।
: 0
: 0
:
124
Author
Sabyasachi Bairagi
Date
18-02-2026
: 0
: 0
:
186
: 0
: 0
:
85
: 0
: 0
:
184
: 0
: 0
:
111
: 0
: 0
:
109
: 0
: 0
:
93
: 0
: 0
:
81
: 0
: 0
:
194
ডিজিটাল স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম- এসসিএমএস দেশের সর্বাধুনিক পূর্ণাঙ্গ স্মার্ট স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং আপনার প্রতিষ্ঠানটিকে বিশ্ববাসীর কাছে আদর্শ হিসেবে উপস্থাপন করতে এসসিএমএস পরিবারের একজন গর্বিত সদস্য হোন। বিদ্যার্থীগণ এসসিএমএস এর বিশাল তথ্য ভাণ্ডার থেকে ব্লগ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, উপকরণ, ডিজিটাল বই, ইলেক্ট্রনিক্স বই, গান, কবিতা, রচনা, ছড়াসহ বিভিন্ন বিষয়ের অধ্যয়ন করতে পারবে। বিদ্যার্থীগণ এসসিএমএস এর তথ্য ভাণ্ডার ব্যবহার করে নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে সেই প্রত্যাশা এবং শুভকামনা রাখি।
Copyright 2026 School College Management System All Right Reserved.
|
Developed by Sabyasachi Bairagi