Back to List
এইচএসসি / তথ্য ও যোগাযোগ প্রযুক্তি / সংখ্যা পদ্ধতির মৌলিক ধারণা

পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার কী কী? আলোচনা কর।

পজিশনাল সংখ্যা পদ্ধতির প্রকারভেদ (Kinds of Positional Number System): পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার। যথা-
১। বাইনারি সংখ্যা পদ্ধতি (Binary Number System),
২। অকট্যাল সংখ্যা পদ্ধতি (Octal Number System),
৩। দশমিক সংখ্যা পদ্ধতি (Decimal Number System) এবং
৪। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি (Hexadecimal Number System)

বাইনারি সংখ্যা পদ্ধতি (Binary Number System): যে সংখ্যা পদ্ধতিতে দুটি (২টি) মাত্র অঙ্ক (Digit) বা চিহ্ন ব্যবহৃত হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে।
বাইনারি অঙ্কঃ ০, ১

অকট্যাল সংখ্যা পদ্ধতি(Octal Number System): যে সংখ্যা পদ্ধতিতে আটটি (৮টি) অঙ্ক (Digit) বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অকট্যাল সংখ্যা পদ্ধতি বলে।
অকট্যাল অঙ্কঃ ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭

দশমিক সংখ্যা পদ্ধতি(Decimal Number System): যে সংখ্যা পদ্ধতিতে দশ (১০টি) অঙ্ক (Digit) বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে।
দশমিক অঙ্কঃ ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯

হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি(Octal Number System): যে সংখ্যা পদ্ধতিতে ষোলটি (১৬টি) অঙ্ক (Digit) বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে।
হেক্সাডেসিমেল অঙ্কঃ ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, A, B, C, D, E, F
0
0
248
Written by Editorial Team 02 May, 2026

Discussion

Showing page 1 of 1