School College Management System

Loading...

Digital Book

School College Management System

Loading...

নেটওয়ার্ক টপোলজি (Network Topology) কত প্রকার কী কী?

এইচএসসি | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্ক: নেটওয়ার্ক টপোলজি

নেটওয়ার্ক টপোলজি (Network Topology): দুই বা ততোধিক কম্পিউটারকে বিশেষ ব্যবস্থায় নেটওয়ার্কের আওতাভুক্ত করার জন্য যুক্তি নির্ভর পথের যে পরিকল্পনা (Design) এবং ব্যবস্থাপনা তাকে নেটওয়ার্ক টপোলজি (Network Topology) বলে।

নেটওয়ার্ক টপোলজি (Network Topology) প্রধানত দুই প্রকার। যথা-
ক. লজিক্যাল টপোলজি (Logical Topology) এবং
খ. ফিজিক্যাল টপোলজি (Physical Topology)।

ফিজিক্যাল টপোলজি মূলত নিম্নলিখিত ৬ (ছয়) ভাগে ভাগ করা যায়। যথা-
১. বাস টপোলজি (Bus Topology),
২. রিং টপোলজি (Ring Topology),
৩. স্টার টপোলজি (Star Topology),
৪. ট্রি টপোলজি (Tree Topology),
৫. হাইব্রিড টপোলজি (Hybrid Topology) এবং
৬. মেশ টপোলজি (Mesh Topology)।

১. বাস টপোলজি (Bus Topology): যে টপোলজিতে ওয়ার্কস্টেশনগুলো একটি মূল বা ব্যাকবোন (Backbone) লাইনের সাথে সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে।

২. রিং টপোলজি (Ring Topology): যে টপোলজিতে প্রতিটি কম্পিউটার তার পার্শ্ববর্তী কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে তাকে রিং টপোলজি বলে।

৩. স্টার টপোলজি (Star Topology): যে টপোলজি একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণকারী কম্পিউটার বা হোস্ট কম্পিউটারের সাথে অন্যান্য কম্পিউটার সংযুক্ত করে নেটওয়ার্ক গড়ে তোলে তাকে স্টার টপোলজি বলে।

৪. ট্রি টপোলজি (Tree Topology): যে টপোলজিতে এক বা একাধিক স্তরের কম্পিউটার হোস্ট কম্পিউটারের সাথে যুক্ত থাকে তাকে ট্রি টপোলজি বলে।

৫. হাইব্রিড টপোলজি (Hybrid Topology): যে টপোলজি বাস, স্টার, রিং ইত্যাদি টপোলজির সমন্বয়ে গঠিত তাকে হাইব্রিড টপোলজি বলে।

৬. মেশ টপোলজি (Mesh Topology)ঃ যে টপোলজিতে পিসিসমূহের মধ্যে অতিরিক্ত সংযোগ থাকে তাকে মেশ টপোলজি বলে।
Author
Date
23-01-2026

Store

: 0   : 0   : 152     এইচএসসি | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | ৩য় অধ্যায় | সংখ্যা পদ্ধতির রূপান্তর
: 0   : 0   : 133     এইচএসসি | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | ৩য় অধ্যায় | ফ্লিপ-ফ্লপ এবং রেজিস্টার
: 0   : 0   : 388     এইচএসসি | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | ১ম অধ্যায় | ডাটা
: 0   : 0   : 110     এইচএসসি | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | ১ম অধ্যায় | ন্যানোটেকনোলজি
: 0   : 0   : 133     এইচএসসি | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | ৩য় অধ্যায় | সংখ্যা পদ্ধতির রূপান্তর
: 0   : 0   : 149     এইচএসসি | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | ১ম অধ্যায় | বায়োমেট্রিক্স
: 0   : 0   : 123     এইচএসসি | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | ২য় অধ্যায় | ইন্টারনেট
: 0   : 0   : 119     এইচএসসি | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | ৩য় অধ্যায় | সংখ্যা পদ্ধতির রূপান্তর
: 0   : 0   : 112     এইচএসসি | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | ২য় অধ্যায় | ডেটা ট্রান্সমিশন মেথড
: 0   : 0   : 384     এইচএসসি | তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | ৩য় অধ্যায় | কাউন্টার

ডিজিটাল স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম- এসসিএমএস দেশের সর্বাধুনিক পূর্ণাঙ্গ স্মার্ট স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং আপনার প্রতিষ্ঠানটিকে বিশ্ববাসীর কাছে আদর্শ হিসেবে উপস্থাপন করতে এসসিএমএস পরিবারের একজন গর্বিত সদস্য হোন। বিদ্যার্থীগণ এসসিএমএস এর বিশাল তথ্য ভাণ্ডার থেকে ব্লগ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, উপকরণ, ডিজিটাল বই, ইলেক্ট্রনিক্স বই, গান, কবিতা, রচনা, ছড়াসহ বিভিন্ন বিষয়ের অধ্যয়ন করতে পারবে। বিদ্যার্থীগণ এসসিএমএস এর তথ্য ভাণ্ডার ব্যবহার করে নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে সেই প্রত্যাশা এবং শুভকামনা রাখি।

Copyright 2026 School College Management System All Right Reserved. | Developed by Sabyasachi Bairagi