Loading...
Question View
Loading...
হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা
কবিতা
|
বাংলা
|
রবীন্দ্রনাথ ঠাকুর
হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে
- রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ: ভানুসিংহ ঠাকুরের পদাবলী
হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে ,
কন্ঠে বিমলিন মালা ।
বিরহবিষে দহি বহি গল রয়নী ,
নহি নহি আওল কালা ।
বুঝনু বুঝনু সখি বিফল বিফল সব ,
বিফল এ পীরিতি লেহা —
বিফল রে এ মঝু জীবন যৌবন ,
বিফল রে এ মঝু দেহা !
চল সখি গৃহ চল , মঞ্চ নয়নজল ,
চল সখি চল গৃহকাজে ,
মালতিমালা রাখহ বালা ,
ছি ছি সখি মরু মরু লাজে ।
সখি লো দারুণ আধিভরাতুর
এ তরুণ যৌবন মোর ,
সখি লো দারুণ প্রণয়হলাহল
জীবন করল অঘোর ।
তৃষিত প্রাণ মম দিবসযামিনী
শ্যামক দরশন আশে ,
আকুল জীবন থেহ ন মানে ,
অহরহ জ্বলত হুতাশে ।
সজনি , সত্য কহি তোয় ,
খোয়াব কব হম শ্যামক প্রেম
সদা ডর লাগয়ে মোয় ।
হিয়ে হিয়ে অব রাখত মাধব ,
সো দিন আসব সখি রে -
বাত ন বোলবে , বদন ন হেরবে ,
মরিব হলাহল ভখি রে ।
ঐস বৃথা ভয় না কর বালা ,
ভানু নিবেদয় চরণে ,
সুজনক পীরিতি নৌতুন নিতি নিতি ,
নহি টুটে জীবনমরণে ।
: 0
: 0
:
90
Author
Sabyasachi Bairagi
Date
18-02-2026
: 0
: 0
:
146
: 0
: 0
:
86
: 0
: 0
:
240
: 0
: 0
:
89
: 0
: 0
:
99
: 0
: 0
:
89
: 0
: 0
:
100
ডিজিটাল স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম- এসসিএমএস দেশের সর্বাধুনিক পূর্ণাঙ্গ স্মার্ট স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং আপনার প্রতিষ্ঠানটিকে বিশ্ববাসীর কাছে আদর্শ হিসেবে উপস্থাপন করতে এসসিএমএস পরিবারের একজন গর্বিত সদস্য হোন। বিদ্যার্থীগণ এসসিএমএস এর বিশাল তথ্য ভাণ্ডার থেকে ব্লগ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, উপকরণ, ডিজিটাল বই, ইলেক্ট্রনিক্স বই, গান, কবিতা, রচনা, ছড়াসহ বিভিন্ন বিষয়ের অধ্যয়ন করতে পারবে। বিদ্যার্থীগণ এসসিএমএস এর তথ্য ভাণ্ডার ব্যবহার করে নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে সেই প্রত্যাশা এবং শুভকামনা রাখি।
Copyright 2026 School College Management System All Right Reserved.
|
Developed by Sabyasachi Bairagi