slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
স্বপ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা | SCMS

School College Management System

Loading...

Question View

School College Management System

Loading...

স্বপ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

কবিতা | বাংলা | রবীন্দ্রনাথ ঠাকুর
স্বপ্ন

- রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ: চৈতালি


কাল রাতে দেখিনু স্বপন —
দেবতা - আশিস - সম                 শিয়রে সে বসি মম
               মুখে রাখি করুণনয়ন
কোমল অঙ্গুলি শিরে                বুলাইছে ধীরে ধীরে
               সুধামাখা প্রিয় - পরশন —
                কাল রাতে হেরিনু স্বপন ।
হেরি সেই মুখপানে                 বেদনা ভরিল প্রাণে
                 দুই চক্ষু জলে ছলছলি —
বুকভরা অভিমান                   আলোড়িয়া মর্মস্থান
                কণ্ঠে যেন উঠিল উছলি ।
সে শুধু আকুল চোখে            নীরবে গভীর শোকে
              শুধাইল , “ কী হয়েছে তোর ?”
কী বলিতে গিয়ে প্রাণ              ফেটে হল শতখান ,
               তখনি ভাঙিল ঘুমঘোর ।
অন্ধকার নিশীথিনী                  ঘুমাইছে একাকিনী ,
               অরণ্যে উঠিছে ঝিল্লিস্বর ,
বাতায়নে ধ্রুবতারা                  চেয়ে আছে নিদ্রাহারা —
                  নতনেত্রে গণিছে প্রহর ।
দীপ - নির্বাপিত ঘরে                শুয়ে শূন্য শয্যা - পরে
                ভাবিতে লাগিনু কতক্ষণ —
শিথানে মাথাটি থুয়ে                সেও একা শুয়ে শুয়ে
                কী জানি কী হেরিছে স্বপন
                দ্বিপ্রহরা যামিনী যখন ।

Author
Sabyasachi Bairagi
Date
18-02-2026

Store


ডিজিটাল স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম- এসসিএমএস দেশের সর্বাধুনিক পূর্ণাঙ্গ স্মার্ট স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং আপনার প্রতিষ্ঠানটিকে বিশ্ববাসীর কাছে আদর্শ হিসেবে উপস্থাপন করতে এসসিএমএস পরিবারের একজন গর্বিত সদস্য হোন। বিদ্যার্থীগণ এসসিএমএস এর বিশাল তথ্য ভাণ্ডার থেকে ব্লগ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, উপকরণ, ডিজিটাল বই, ইলেক্ট্রনিক্স বই, গান, কবিতা, রচনা, ছড়াসহ বিভিন্ন বিষয়ের অধ্যয়ন করতে পারবে। বিদ্যার্থীগণ এসসিএমএস এর তথ্য ভাণ্ডার ব্যবহার করে নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে সেই প্রত্যাশা এবং শুভকামনা রাখি।

Copyright 2026 School College Management System All Right Reserved. | Developed by Sabyasachi Bairagi