Loading...
Question View
Loading...
রাজা ও রানী, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা
কবিতা
|
বাংলা
|
রবীন্দ্রনাথ ঠাকুর
রাজা ও রানী
- রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ: শিশু ভোলানাথ
এক যে ছিল রাজা
সেদিন আমায় দিল সাজা ।
ভোরের রাতে উঠে
আমি গিয়েছিলুম ছুটে ,
দেখতে ডালিম গাছে
বনের পিরভু কেমন নাচে ।
ডালে ছিলেম চড়ে ,
সেটা ভেঙেই গেল পড়ে ।
সেদিন হল মানা
আমার পেয়ারা পেড়ে আনা ,
রথ দেখতে যাওয়া ,
আমার চিঁড়ের পুলি খাওয়া ।
কে দিল সেই সাজা ,
জান কে ছিল সেই রাজা ?
এক যে ছিল রানী
আমি তার কথা সব মানি ।
সাজার খবর পেয়ে
আমায় দেখল কেবল চেয়ে ।
বললে না তো কিছু ,
কেবল মুখটি করে নিচু
আপন ঘরে গিয়ে
সেদিন রইল আগল দিয়ে ।
হল না তার খাওয়া ,
কিংবা রথ দেখতে যাওয়া ।
নিল আমায় কোলে
সাজার সময় সারা হলে ।
গলা ভাঙা - ভাঙা
তার চোখ - দুখানি রাঙা ।
কে ছিল সেই রানী
আমি জানি জানি জানি ।
: 0
: 0
:
86
Author
Sabyasachi Bairagi
Date
18-02-2026
: 0
: 0
:
133
: 0
: 0
:
169
: 0
: 0
:
96
: 0
: 0
:
103
: 0
: 0
:
170
: 0
: 0
:
96
: 0
: 0
:
158
: 0
: 0
:
111
ডিজিটাল স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম- এসসিএমএস দেশের সর্বাধুনিক পূর্ণাঙ্গ স্মার্ট স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং আপনার প্রতিষ্ঠানটিকে বিশ্ববাসীর কাছে আদর্শ হিসেবে উপস্থাপন করতে এসসিএমএস পরিবারের একজন গর্বিত সদস্য হোন। বিদ্যার্থীগণ এসসিএমএস এর বিশাল তথ্য ভাণ্ডার থেকে ব্লগ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, উপকরণ, ডিজিটাল বই, ইলেক্ট্রনিক্স বই, গান, কবিতা, রচনা, ছড়াসহ বিভিন্ন বিষয়ের অধ্যয়ন করতে পারবে। বিদ্যার্থীগণ এসসিএমএস এর তথ্য ভাণ্ডার ব্যবহার করে নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে সেই প্রত্যাশা এবং শুভকামনা রাখি।
Copyright 2026 School College Management System All Right Reserved.
|
Developed by Sabyasachi Bairagi