Loading...
Question View
Loading...
ভজহরি, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা
কবিতা
|
বাংলা
|
রবীন্দ্রনাথ ঠাকুর
ভজহরি
- রবীন্দ্রনাথ ঠাকুর
হংকঙেতে সারাবছর আপিস করেন মামা ,
সেখান থেকে এনেছিলেন চীনের দেশের শ্যামা ,
দিয়েছিলেন মাকে,
ঢাকার নীচে যখন-তখন শিস দিয়ে সে ডাকে।
নিচিনপুরের বনের থেকে ঝুলির মধ্যে ক'রে
ভজহরি আনত ফড়িঙ ধরে ।
পাড়ায় পাড়ায় যত পাখি খাঁচায় খাঁচায় ঢাকা
আওয়াজ শুনেই উঠত নেচে , ঝাপট দিত পাখা ।
কাউকে ছাতু , কাউকে পোকা , কাউকে দিত ধান ,
অসুখ করলে হলুদজলে করিয়ে দিত স্নান ।
ভজু বলত , “ পোকার দেশে আমিই হচ্ছি দত্যি ,
আমার ভয়ে গঙ্গাফড়িঙ ঘুমোয় না একরত্তি ।
ঝোপে ঝোপে শাসন আমার কেবলই ধরপাকড় ,
পাতায় পাতায় লুকিয়ে বেড়ায় যত পোকামাকড় । ”
একদিন সে ফাগুন মাসে মাকে এসে বলল ,
“ গোধূলিতে মেয়ের আমার বিয়ে হবে কল্য । ”
শুনে আমার লাগল ভারি মজা ,
এই আমাদের ভজা ,
এরও আবার মেয়ে আছে , তারও হবে বিয়ে ,
রঙিন চেলির ঘোমটা মাথায় দিয়ে ।
শুধাই তাকে , “ বিয়ের দিনে খুব বুঝি ধুম হবে ?”
ভজু বললে , “ খাঁচার রাজ্যে নইলে কি মান রবে ।
কেউবা ওরা দাঁড়ের পাখি , পিঁজরেতে কেউ থাকে ,
নেমন্তন্ন চিঠিগুলো পাঠিবে দেব ডাকে ।
মোটা মোটা ফড়িঙ দেব , ছাতুর সঙ্গে দই ,
ছোলা আনব ভিজিয়ে জলে , ছড়িয়ে দেব খই ।
এমনি হবে ধুম,
সাত পাড়াতে চক্ষে কারও রইবে না আর ঘুম।
ময়নাগুলোর খুলবে গলা, খাইয়ে দেব লঙ্কা;
কাকাতুয়া চীৎকারে তার বাজিয়ে দেবে ডঙ্কা ।
পায়রা যত ফুলিয়ে গলা লাগাবে বক্বকম ,
শালিকগুলোর চড়া মেজাজ , আওয়াজ নানারকম ।
আসবে কোকিল , চন্দনাদের শুভাগমন হবে ,
মন্ত্র শুনতে পাবে না কেউ পাখির কলরবে ।
ডাকবে যখন টিয়ে
বরকর্তা রবেন বসে কানে আঙুল দিয়ে । ”
: 0
: 0
:
133
Author
Sabyasachi Bairagi
Date
18-02-2026
: 0
: 0
:
212
: 0
: 0
:
199
: 0
: 0
:
81
: 0
: 0
:
85
: 0
: 0
:
91
: 0
: 0
:
92
: 0
: 0
:
148
: 0
: 0
:
98
: 0
: 0
:
100
: 0
: 0
:
91
ডিজিটাল স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম- এসসিএমএস দেশের সর্বাধুনিক পূর্ণাঙ্গ স্মার্ট স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং আপনার প্রতিষ্ঠানটিকে বিশ্ববাসীর কাছে আদর্শ হিসেবে উপস্থাপন করতে এসসিএমএস পরিবারের একজন গর্বিত সদস্য হোন। বিদ্যার্থীগণ এসসিএমএস এর বিশাল তথ্য ভাণ্ডার থেকে ব্লগ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, উপকরণ, ডিজিটাল বই, ইলেক্ট্রনিক্স বই, গান, কবিতা, রচনা, ছড়াসহ বিভিন্ন বিষয়ের অধ্যয়ন করতে পারবে। বিদ্যার্থীগণ এসসিএমএস এর তথ্য ভাণ্ডার ব্যবহার করে নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে সেই প্রত্যাশা এবং শুভকামনা রাখি।
Copyright 2026 School College Management System All Right Reserved.
|
Developed by Sabyasachi Bairagi