slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
যাত্রাপথ, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা | SCMS

School College Management System

Loading...

Question View

School College Management System

Loading...

যাত্রাপথ, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

কবিতা | বাংলা | রবীন্দ্রনাথ ঠাকুর
যাত্রাপথ

- রবীন্দ্রনাথ ঠাকুর


মনে পড়ে , ছেলেবেলায় যে বই পেতুম হাতে
ঝুঁকে পড়ে যেতুম পড়ে তাহার পাতে পাতে ।
কিছু বুঝি , নাই বা কিছু বুঝি ,
কিছু না হোক পুঁজি ,
হিসাব কিছু না থাক্‌ নিয়ে লাভ অথবা ক্ষতি ,
অল্প তাহার অর্থ ছিল , বাকি তাহার গতি ।
মনের উপর ঝরনা যেন চলেছে পথ খুঁড়ি ,
কতক জলের ধারা আবার কতক পাথর নুড়ি ।
সব জড়িয়ে ক্রমে ক্রমে আপন চলার বেগে
পূর্ণ হয়ে নদী ওঠে জেগে ।
শক্ত সহজ এ সংসারটা যাহার লেখা বই
হালকা ক ' রে বুঝিয়ে সে দেয় কই ।
বুঝছি যত খুজছি তত , বুঝছি নে আর ততই —
কিছু বা হাঁ , কিছু বা না , চলছে জীবন স্বতই ।

কৃত্তিবাসী রামায়ণ সে বটতলাতে ছাপা ,
দিদিমায়ের বালিশ-তলায় চাপা ।
আলগা মলিন পাতাগুলি , দাগি তাহার মলাট
দিদিমায়ের মতোই যেন বলি-পড়া ললাট ।
মায়ের ঘরের চৌকাঠেতে বারান্দার এক কোণে
দিন-ফুরানো ক্ষীণ আলোতে পড়েছি একমনে ।
অনেক কথা হয় নি তখন বোঝা ,
যেটুকু তার বুঝেছিলাম মোট কথাটা সোজা —
ভালোমন্দে লড়াই অনিঃশেষ ,
প্রকাণ্ড তার ভালোবাসা , প্রচণ্ড তার দ্বেষ ।
বিপরীতের মল্লযুদ্ধ ইতিহাসের রূপ
সামনে এল , রইনু বসে চুপ ।

শুরু হতে এইটে গেল বোঝা ,
হয়তো বা এক বাঁধা রাস্তা কোথাও আছে সোজা ,
যখন-তখন হঠাৎ সে যায় ঠেকে ,
আন্দাজে যায় ঠিকানাটা বিষম এঁকেবেঁকে ।
সব-জানা দেশ এ নয় কভু , তাই তো তেপান্তরে
রাজপুত্তুর ছোটায় ঘোড়া না-জানা কার তরে ।
সদাগরের পুত্র সেও যায় অজানার পার
খোঁজ নিতে কোন্‌ সাত-রাজা-ধন গোপন মানিকটার ।
কোটালপুত্র খোঁজে এমন গুহায়-থাকা চোর
যাকে ধরলে সকল চুরির কাটবে বাঁধন-ডোর ।

Author
Sabyasachi Bairagi
Date
18-02-2026

Store


ডিজিটাল স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম- এসসিএমএস দেশের সর্বাধুনিক পূর্ণাঙ্গ স্মার্ট স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং আপনার প্রতিষ্ঠানটিকে বিশ্ববাসীর কাছে আদর্শ হিসেবে উপস্থাপন করতে এসসিএমএস পরিবারের একজন গর্বিত সদস্য হোন। বিদ্যার্থীগণ এসসিএমএস এর বিশাল তথ্য ভাণ্ডার থেকে ব্লগ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, উপকরণ, ডিজিটাল বই, ইলেক্ট্রনিক্স বই, গান, কবিতা, রচনা, ছড়াসহ বিভিন্ন বিষয়ের অধ্যয়ন করতে পারবে। বিদ্যার্থীগণ এসসিএমএস এর তথ্য ভাণ্ডার ব্যবহার করে নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে সেই প্রত্যাশা এবং শুভকামনা রাখি।

Copyright 2026 School College Management System All Right Reserved. | Developed by Sabyasachi Bairagi