slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
হোক ভারতের জয়, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা | SCMS

School College Management System

Loading...

Question View

School College Management System

Loading...

হোক ভারতের জয়, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

কবিতা | বাংলা | রবীন্দ্রনাথ ঠাকুর
হোক ভারতের জয়

- রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ: ...

এসো এসো ভ্রাতৃগণ! সরল অন্তরে
        সরল প্রীতির ভরে
        সবে মিলি পরস্পরে
আলিঙ্গন করি আজ বহুদিন পরে ।
এসেছে জাতীয় মেলা ভারতভূষণ ,
        ভারত সমাজে তবে
        হৃদয় খুলিয়া সবে
এসো এসো এসো করি প্রিয়সম্ভাষণ ।
দূর করো আত্মভেদ বিপদ-অঙ্কুর ,
        দূর করো মলিনতা
        বিলাসিতা অলসতা ,
হীনতা ক্ষীণতা দোষ করো সবে দূর ।
ভীরুতা বঙ্গীয়জন-কলঙ্ক-প্রধান —
        সে-কলঙ্ক দূর করো ,
        সাহসিক তেজ ধরো ,
স্বকার্যকুশল হও হয়ে একতান ।
হল না কিছুই করা যা করিতে এলে —
        এই দেখো হিন্দুমেলা ,
        তবে কেন কর হেলা ?
কী হবে কী হবে আর তুচ্ছ খেলা খেলে ?
সাগরের স্রোতসম যাইছে সময় ।
        তুচ্ছ কাজে কেন রও ,
        স্বদেশহিতৈষী হও —
স্বদেশের জনগণে দাও রে অভয় ।
নাহি আর জননীর পূর্বসুতগণ —
        হরিশ্চন্দ্র যুধিষ্ঠির
        ভীষ্ম দ্রোণ কর্ণ বীর ,
অনন্তজলধিতলে হয়েছে মগন ।
  
নাহি সেই রাম আদি সম্রাট প্রাচীন ,
        বিক্রম-আদিত্যরাজ ,
        কালিদাস কবিরাজ ,
পরাশর পারাশর পণ্ডিত প্রবীণ ।
সকলেই জল বায়ু তেজ মৃত্তিকায়
        মিশাইয়া নিজদেহ
        অনন্ত ব্রহ্মের গেহ
পশেছে কীর্তিরে শুধু রাখিয়ে ধরায় ।
আদরে সে প্রিয় সখী আচ্ছাদি গগনে
        সে লোকবিশ্রুত নাম
        সে বিশ্ববিজয়ী ধাম
নির্ঘোষে ঘুষিছে সদা অখিল ভুবনে ।
যবনের রাজ্যকালে কীর্তির আধার
        চিতোর-নগর নাম
        অতুলবীরত্বধাম ,
কেমন ছিল রে মনে ভাবো একবার ।
এইরূপ কত শত নগর প্রাচীন
        সুকীর্তি-তপন-করে
        ভারত উজ্জ্বল ক ' রে
অনন্ত কালের গর্ভে হয়েছে বিলীন ।
নাহি সেই ভারতের একতা-বিভব ,
        পাষাণ বাঁধিয়া গলে
        সকলের পদতলে
লুটাইছে আর্যগণ হইয়া নীরব ।
গেল , হায় , সব সুখ অভাগী মাতার —
        ছিল যত মনোআশা
        নিল কাল সর্বনাশা ,
প্রসন্ন বদন হল বিষণ্ন তাঁহার ।
কী আর হইবে মাতা খুলিয়া বদন ।
        দীপ্তভানু অস্ত গেল ,
        এবে কালরাত্রি এল ,
  বসনে আবরি মুখ কাঁদো সর্বক্ষণ ।
বিশাল অপার সিন্ধু , গভীর নিস্বনে
        যেখানে যেখানে যাও
        কাঁদিতে কাঁদিতে গাও —
ডুবিল ভারতরবি অনন্ত জীবনে ।
সুবিখ্যাত গৌড় যেই বঙ্গের রতন —
         তার কীর্তিপ্রতিভায়
        খ্যাতাপন্ন এ ধরায়
হয়েছিল একদিন বঙ্গবাসিগণ ।
গেল সে বঙ্গের জ্যোতিঃ কিছুকাল পরে —
        কোনো চিহ্ন নাহি তার ,
        পরিয়া হীনতাহার ,
ডুবিয়াছে এবে বঙ্গ কলঙ্কসাগরে ।
হিন্দুজনভ্রাতৃগণ! করি হে বিনয় —
        একতা উৎসাহ ধরো ,
        জাতীয় উন্নতি করো ,
ঘুষুক ভুবনে সবে ভারতের জয় ।
জগদীশ! তুমি , নাথ , নিত্য-নিরাময়
        করো কৃপা বিতরণ ,
        অধিবাসিজনগণ ,
করুক উন্নতি — হোক্‌ ভারতের জয়!

Author
Sabyasachi Bairagi
Date
18-02-2026

Store


ডিজিটাল স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম- এসসিএমএস দেশের সর্বাধুনিক পূর্ণাঙ্গ স্মার্ট স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং আপনার প্রতিষ্ঠানটিকে বিশ্ববাসীর কাছে আদর্শ হিসেবে উপস্থাপন করতে এসসিএমএস পরিবারের একজন গর্বিত সদস্য হোন। বিদ্যার্থীগণ এসসিএমএস এর বিশাল তথ্য ভাণ্ডার থেকে ব্লগ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, উপকরণ, ডিজিটাল বই, ইলেক্ট্রনিক্স বই, গান, কবিতা, রচনা, ছড়াসহ বিভিন্ন বিষয়ের অধ্যয়ন করতে পারবে। বিদ্যার্থীগণ এসসিএমএস এর তথ্য ভাণ্ডার ব্যবহার করে নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে সেই প্রত্যাশা এবং শুভকামনা রাখি।

Copyright 2026 School College Management System All Right Reserved. | Developed by Sabyasachi Bairagi