slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
ভজন পূজন সাধন আরাধনা, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা | SCMS

School College Management System

Loading...

Question View

School College Management System

Loading...

ভজন পূজন সাধন আরাধনা, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

কবিতা | বাংলা | রবীন্দ্রনাথ ঠাকুর
ভজন পূজন সাধন আরাধনা

- রবীন্দ্রনাথ ঠাকুর


ভজন পূজন সাধন আরাধনা
          সমস্ত থাক্‌ পড়ে।
রুদ্ধদ্বারে দেবালয়ের কোণে
         কেন আছিস ওরে।
অন্ধকারে লুকিয়ে আপন মনে
কাহারে তুই পূজিস সংগোপনে,
নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে---
         দেবতা নাই ঘরে।

তিনি গেছেন যেথায় মাটি ভেঙে
          করছে চাষা চাষ---
পাথর ভেঙে কাটছে যেথায় পথ,
         খাটছে বারো মাস।
রৌদ্রে জলে আছেন সবার সাথে,
ধুলা তাঁহার লেগেছে দুই হাতে;
তাঁরই মতন শুচি বসন ছাড়ি
        আয় রে ধুলার 'পরে।

মুক্তি?   ওরে মুক্তি কোথায় পাবি,
            মুক্তি কোথায় আছে।
আপনি প্রভু সৃষ্টিবাঁধন প'রে
            বাঁধা সবার কাছে।
রাখো রে ধ্যান, থাক্‌ রে ফুলের ডালি,
ছিঁড়ুক বস্ত্র, লাগুক ধুলাবালি,
কর্মযোগে তাঁর সাথে এক হয়ে
             ঘর্ম পড়ুক ঝরে।

২৭ আষাঢ় ১৩১৭

Author
Sabyasachi Bairagi
Date
18-02-2026

Store


ডিজিটাল স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম- এসসিএমএস দেশের সর্বাধুনিক পূর্ণাঙ্গ স্মার্ট স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং আপনার প্রতিষ্ঠানটিকে বিশ্ববাসীর কাছে আদর্শ হিসেবে উপস্থাপন করতে এসসিএমএস পরিবারের একজন গর্বিত সদস্য হোন। বিদ্যার্থীগণ এসসিএমএস এর বিশাল তথ্য ভাণ্ডার থেকে ব্লগ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, উপকরণ, ডিজিটাল বই, ইলেক্ট্রনিক্স বই, গান, কবিতা, রচনা, ছড়াসহ বিভিন্ন বিষয়ের অধ্যয়ন করতে পারবে। বিদ্যার্থীগণ এসসিএমএস এর তথ্য ভাণ্ডার ব্যবহার করে নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে সেই প্রত্যাশা এবং শুভকামনা রাখি।

Copyright 2026 School College Management System All Right Reserved. | Developed by Sabyasachi Bairagi