slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
গান আরম্ভ রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা | SCMS

School College Management System

Loading...

Question View

School College Management System

Loading...

গান আরম্ভ রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

কবিতা | বাংলা | রবীন্দ্রনাথ ঠাকুর
গান আরম্ভ

- রবীন্দ্রনাথ ঠাকুর


চারি দিকে খেলিতেছে মেঘ ,
        বায়ু আসি করিছে চুম্বন --
  সীমাহারা নভস্তল দুই বাহু পসারিয়া
           হৃদয়ে করিছে আলিঙ্গন ।
           অনন্ত এ আকাশের কোলে
           টলমল মেঘের মাঝার
           এইখানে বাঁধিয়াছি ঘর
           তোর তরে কবিতা আমার !
           যবে আমি আসিব হেথায়
           মন্ত্র পড়ি ডাকিব তোমায় ।
           বাতাসে উড়িবে তোর বাস ,
           ছড়ায়ে পড়িবে কেশপাশ ,
           ঈষৎ মেলিয়া আঁখি - পাতা
            মৃদু হাসি পড়িবে ফুটিয়া --
            হৃদয়ের মৃদুল কিরণ
            অধরেতে পড়িবে লুটিয়া ।
          এলো থেলো কেশপাশ লয়ে
          বসে বসে , খেলিবি হেথায় ,
          উষার অলক দুলাইয়া
          সমীরণ যেমন খেলায় ।
          চুমিয়া চুমিয়া ফুটাইব
         আধোফোটা হাসির কুসুম ,
         মুখ লয়ে বুকের মাঝারে
         গান গেয়ে পাড়াইব ঘুম ।
         কৌতুকে করিয়া কোলাকুলি
        আসিবে মেঘের শিশুগুলি ,
        ঘিরিয়া দাঁড়াবে তারা সবে
        অবাক হইয়া চেয়ে রবে ।
          মেঘ হতে নেমে ধীরে ধীরে
          আয় লো কবিতা , মোর বামে --
          চম্পক - অঙ্গুলি দুটি দিয়ে
          অন্ধকার ধীরে সরাইয়ে
          যেমন করিয়া উষা নামে ।
  
          বায়ু হতে আয় লো কবিতা ,
          আসিয়া বসিবি মোর পাশে --
          কে জানে , বনের কোথা হতে
          ভেসে ভেসে সমীরণস্রোতে
          সৌরভ যেমন করে আসে ।
           হৃদয়ের অন্তঃপুর হতে
           বধূ মোর , ধীরে ধীরে আয় --
          ভীরু প্রেম যেমন করিয়া
          ধীরে উঠে হৃদয় ধরিয়া ,
           বঁধুর পায়ের কাছে গিয়ে
           অমনি মুরছি পড়ে যায় ।
  
  
         অথবা শিথিল কলেবরে
        এসো তুমি , বোসো মোর পাশে --
        মরণ যেমন করে আসে ,
        শিশির যেমন করে ঝরে ,
        পশ্চিমের আঁধারসাগরে
        তারাটি যেমন করে যায়
অতি ধীরে মৃদু হেসে সিঁদুর সীমন্তদেশে
        দিবা সে যেমন করে আসে
        মরিবারে স্বামীর চিতায়
        পশ্চিমের জ্বলন্ত শিখায় ।
পরবাসী ক্ষীণ - আয়ু একটি মুমূর্ষু বায়ু
        শেষ কথা বলিতে বলিতে
        তখনি যেমন মরে যায়
        তেমনি , তেমনি করে এসো --
        কবিতা রে , বধূটি আমার ,
        দুটি শুধু পড়িবে নিশ্বাস ,
        দুটি শুধু বাহিরিবে বাণী ,
        বাহু দুটি হৃদয়ে জড়ায়ে
        মরমে রাখিব মুখখানি ।

Author
Sabyasachi Bairagi
Date
18-02-2026

Store


ডিজিটাল স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম- এসসিএমএস দেশের সর্বাধুনিক পূর্ণাঙ্গ স্মার্ট স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং আপনার প্রতিষ্ঠানটিকে বিশ্ববাসীর কাছে আদর্শ হিসেবে উপস্থাপন করতে এসসিএমএস পরিবারের একজন গর্বিত সদস্য হোন। বিদ্যার্থীগণ এসসিএমএস এর বিশাল তথ্য ভাণ্ডার থেকে ব্লগ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, উপকরণ, ডিজিটাল বই, ইলেক্ট্রনিক্স বই, গান, কবিতা, রচনা, ছড়াসহ বিভিন্ন বিষয়ের অধ্যয়ন করতে পারবে। বিদ্যার্থীগণ এসসিএমএস এর তথ্য ভাণ্ডার ব্যবহার করে নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে সেই প্রত্যাশা এবং শুভকামনা রাখি।

Copyright 2026 School College Management System All Right Reserved. | Developed by Sabyasachi Bairagi