slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
বাউল, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা | SCMS

School College Management System

Loading...

Question View

School College Management System

Loading...

বাউল, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

কবিতা | বাংলা | রবীন্দ্রনাথ ঠাকুর
বাউল

- রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ: শিশু ভোলানাথ


দূরে অশথতলায়
পুঁতির            কণ্ঠিখানি গলায়
          বাউল             দাঁড়িয়ে কেন আছ ?
                   সামনে আঙিনাতে
তোমার           একতারাটি হাতে
          তুমি               সুর লাগিয়ে নাচো !
                   পথে করতে খেলা
আমার            কখন হল বেলা
          আমায়            শাস্তি দিল তাই ।
                    ইচ্ছে হোথায় নাবি
কিন্তু               ঘরে বন্ধ চাবি
          আমার            বেরোতে পথ নাই ।      
                   বাড়ি ফেরার তরে
তোমায়           কেউ না তাড়া করে
          তোমার           নাই কোনো পাঠশালা ।
                   সমস্ত দিন কাটে
তোমার           পথে ঘাটে মাঠে
          তোমার           ঘরেতে নেই তালা ।
                   তাই তো তোমার নাচে
আমার            প্রাণ যেন ভাই বাঁচে —
          আমার            মন যেন পায় ছুটি ।
                   ওগো তোমার নাচে
যেন               ঢেউয়ের দোলা আছে ,
           ঝড়ে               গাছের লুটোপুটি ।
                   অনেক দূরের দেশ
আমার            চোখে লাগায় রেশ ,
          যখন               তোমায় দেখি পথে ।
                   দেখতে পায় যে মন
যেন               নাম - না - জানা বন
          কোন্‌              পথহারা পর্বতে ।
                   হঠাৎ মনে লাগে ,
যেন               অনেক দিনের আগে ,
          আমি              অমনি ছিলেম ছাড়া ।
  
                   সেদিন গেল ছেড়ে ,
আমার                      পথ নিল কে কেড়ে ,
          আমার             হারাল একতারা ।
                   কে নিল গো টেনে ,
আমায়            পাঠশালাতে এনে ,
          আমার            এল গুরুমশায় ।
                   মন সদা যার চলে
যত                ঘরছাড়াদের দলে
          তারে         ঘরে কেন বসায় ?
                   কও তো আমায় ভাই ,
তোমার           গুরুমশায় নাই ?
           আমি              যখন দেখি ভেবে
                   বুঝতে পারি খাঁটি ,
তোমার           বুকের একতারাটি ,
          তোমায়           ঐ তো পড়া দেবে ।
                   তোমার কানে কানে
ওরই               গুনগুনানি গানে
          তোমায়           কোন্‌ কথা যে কয় !
                    সব কি তুমি বোঝ ?
তারই              মানে যেন খোঁজ
          কেবল             ফিরে ভুবনময় ।
                   ওরই কাছে বুঝি
আছে              তোমার নাচের পুঁজি ,
          তোমার           খেপা পায়ের ছুটি ?
                   ওরই সুরের বোলে
তোমার            গলার মালা দোলে
          তোমার           দোলে মাথার ঝুঁটি ।
                   মন যে আমার পালায়
তোমার           একতারা - পাঠশালায় ,
          আমায়            ভুলিয়ে দিতে পার ?
                   নেবে আমায় সাথে ?
এ - সব             পণ্ডিতেরই হাতে
          আমায়             কেন সবাই মার ?
                   ভুলিয়ে দিয়ে পড়া
আমায়            শেখাও সুরে - গড়া
          তোমার           তালা - ভাঙার পাঠ ।
                   আর কিছু না চাই ,
যেন               আকাশখানা পাই ,
          আর               পালিয়ে যাবার মাঠ ।
                   দূরে কেন আছ ?
দ্বারের             আগল ধরে নাচো ,
          বাউল             আমারই এইখানে ।
                   সমস্ত দিন ধ ' রে
যেন               মাতন ওঠে ভ ' রে
          তোমার           ভাঙন - লাগা গানে ।

Author
Sabyasachi Bairagi
Date
18-02-2026

Store


ডিজিটাল স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম- এসসিএমএস দেশের সর্বাধুনিক পূর্ণাঙ্গ স্মার্ট স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং আপনার প্রতিষ্ঠানটিকে বিশ্ববাসীর কাছে আদর্শ হিসেবে উপস্থাপন করতে এসসিএমএস পরিবারের একজন গর্বিত সদস্য হোন। বিদ্যার্থীগণ এসসিএমএস এর বিশাল তথ্য ভাণ্ডার থেকে ব্লগ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, উপকরণ, ডিজিটাল বই, ইলেক্ট্রনিক্স বই, গান, কবিতা, রচনা, ছড়াসহ বিভিন্ন বিষয়ের অধ্যয়ন করতে পারবে। বিদ্যার্থীগণ এসসিএমএস এর তথ্য ভাণ্ডার ব্যবহার করে নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে সেই প্রত্যাশা এবং শুভকামনা রাখি।

Copyright 2026 School College Management System All Right Reserved. | Developed by Sabyasachi Bairagi