Loading...
Question View
Loading...
উদাসীন, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা
কবিতা
|
বাংলা
|
রবীন্দ্রনাথ ঠাকুর
উদাসীন
- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: ক্ষণিকা
হাল ছেড়ে আজ বসে আছি আমি ,
ছুটি নে কাহারো পিছুতে ।
মন নাহি মোর কিছুতেই , নাই
কিছুতে ।
নির্ভয়ে ধাই সুযোগ - কুযোগ বিছুরি ,
খেয়াল - খবর রাখি নে তো কোনো - কিছুরি—
উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা
সুখে পড়ে থাকি নিচুতেই , থাকি
নিচুতে ।
হাল ছেড়ে আজ বসে আছি আমি
ছুটি নে কাহারো পিছুতে—
মন নাহি মোর কিছুতেই , নাই
কিছুতে ।
যেথা - সেথা ধাই , যাহা - তাহা পাই—
ছাড়ি নেকো ভাই , ছাড়ি নে ।
তাই ব'লে কিছু কাড়াকাড়ি ক'রে
কাড়ি নে ।
যাহা যেতে চায় ছেড়ে দিই তারে তখুনি ,
বকি নে কারেও , শুনি নে কাহারো বকুনি—
কথা যত আছে মনের তলায় তলিয়ে
ভুলেও কখনো সহসা তাদের
নাড়ি নে ।
যেথা - সেথা ধাই , যাহা - তাহা পাই—
ছাড়ি নেকো ভাই , ছাড়ি নে ।
তাই ব'লে কিছু তাড়াতাড়ি ক'রে
কাড়ি নে ।
মন - দে'য়া - নে'য়া অনেক করেছি ,
মরেছি হাজার মরণে—
নূপুরের মতো বেজেছি চরণে
চরণে ।
আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে ,
সাধিয়া মরেছি ইঁহারে তাঁহারে উঁহারে—
অশ্রু গাঁথিয়া রচিয়াছি কত মালিকা ,
রাঙিয়াছি তাহা হৃদয় - শোণিত—
বরনে ।
মন - দে'য়া - নে'য়া অনেক করেছি ,
মরেছি হাজার মরণে
নূপুরের মতো বেজেছি চরণে
চরণে ।
এতদিন পরে ছুটি আজ ছুটি ,
মন ফেলে তাই ছুটেছি ;
তাড়াতাড়ি ক'রে খেলাঘরে এসে
জুটেছি ।
বুকভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া ,
ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া—
যাঁর বেড়ি তাঁরে ভাঙা বেড়িগুলি ফিরায়ে
বহুদিন পরে মাথা তুলে আজ
উঠেছি ।
এতদিন পরে ছুটি আজ ছুটি ,
মন ফেলে তাই ছুটেছি ।
তাড়াতাড়ি ক'রে খেলাঘরে এসে
জুটেছি ।
কত ফুল নিয়ে আসে বসন্ত
আগে পড়িত না নয়নে—
তখন কেবল ব্যস্ত ছিলাম
চয়নে ।
মধুকরসম ছিনু সঞ্চয়প্রয়াসী ;
কুসুমকান্তি দেখি নাই , মধু - পিয়াসী—
বকুল কেবল দলিত করেছি আলসে
ছিলাম যখন নিলীন বকুল—
শয়নে ।
কত ফুল নিয়ে আসে বসন্ত
আগে পড়িত না নয়নে —
তখন কেবল ব্যস্ত ছিলাম
চয়নে ।
দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি ,
মন নাহি মোর কিছুতে ;
তাই ত্রিভুবন ফিরিছে আমারি
পিছুতে ।
সবলে কারেও ধরি নে বাসনা - মুঠিতে ,
দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে—
যখনি ছেড়েছি উচ্চে উঠার দুরাশা
হাতের নাগালে পেয়েছি সবারে
নিচুতে ।
দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি,
মন নাহি মোর কিছুতে—
তাই ত্রিভুবন ফিরিছে আমারি
পিছুতে ।
: 0
: 0
:
148
Author
Sabyasachi Bairagi
Date
18-02-2026
: 0
: 0
:
192
: 0
: 0
:
109
: 0
: 0
:
98
: 0
: 0
:
177
: 0
: 0
:
222
: 0
: 0
:
176
: 0
: 0
:
88
: 0
: 0
:
203
: 0
: 0
:
86
: 0
: 0
:
178
ডিজিটাল স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম- এসসিএমএস দেশের সর্বাধুনিক পূর্ণাঙ্গ স্মার্ট স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং আপনার প্রতিষ্ঠানটিকে বিশ্ববাসীর কাছে আদর্শ হিসেবে উপস্থাপন করতে এসসিএমএস পরিবারের একজন গর্বিত সদস্য হোন। বিদ্যার্থীগণ এসসিএমএস এর বিশাল তথ্য ভাণ্ডার থেকে ব্লগ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, উপকরণ, ডিজিটাল বই, ইলেক্ট্রনিক্স বই, গান, কবিতা, রচনা, ছড়াসহ বিভিন্ন বিষয়ের অধ্যয়ন করতে পারবে। বিদ্যার্থীগণ এসসিএমএস এর তথ্য ভাণ্ডার ব্যবহার করে নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে সেই প্রত্যাশা এবং শুভকামনা রাখি।
Copyright 2026 School College Management System All Right Reserved.
|
Developed by Sabyasachi Bairagi