slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
খোকা, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা | SCMS

School College Management System

Loading...

Question View

School College Management System

Loading...

খোকা, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

কবিতা | বাংলা | রবীন্দ্রনাথ ঠাকুর
খোকা

- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: শিশু


খোকার চোখে যে ঘুম আসে
     সকল - তাপ - নাশা —
জান কি কেউ কোথা হতে যে
     করে সে যাওয়া - আসা ।
শুনেছি রূপকথার গাঁয়ে
জোনাকি - জ্বলা বনের ছায়ে
দুলিছে দুটি পারুল - কুঁড়ি ,
     তাহারি মাঝে বাসা —
সেখান থেকে খোকার চোখে
     করে সে যাওয়া - আসা ।
  
খোকার ঠোঁটে যে হাসিখানি
     চমকে ঘুমঘোরে —
কোন্‌ দেশে যে জনম তার
     কে কবে তাহা মোরে ।
শুনেছি কোন্‌ শরৎ - মেঘে
শিশু - শশীর কিরণ লেগে
সে হাসিরুচি জনমি ছিল
     শিশিরশুচি ভোরে —
খোকার ঠোঁটে যে হাসিখানি
     চমকে ঘুমঘোরে ।
  
খোকার গায়ে মিলিয়ে আছে
     যে কচি কোমলতা —
জান কি সে যে এতটা কাল
     লুকিয়ে ছিল কোথা ।
মা যবে ছিল কিশোরী মেয়ে
করুণ তারি পরান ছেয়ে
মাধুরীরূপে মুরছি ছিল
     কহে নি কোনো কথা —
খোকার গায়ে মিলিয়ে আছে
     যে কচি কোমলতা ।
  
আশিস আসি পরশ করে
     খোকারে ঘিরে ঘিরে —
জান কি কেহ কোথা হতে সে
     বরষে তার শিরে ।
ফাগুনে নব মলয়শ্বাসে ,
শ্রাবণে নব নীপের বাসে ,
আশিনে নব ধান্যদলে ,
     আষাড়ে নব নীরে —
আশিস আসি পরশ করে
     খোকারে ঘিরে ঘিরে ।
  
এই - যে খোকা তরুণতনু
     নতুন মেলে আঁখি —
ইহার ভার কে লবে আজি
     তোমরা জান তা কি ।
হিরণময় কিরণ - ঝোলা
যাঁহার এই ভুবন - দোলা
তপন - শশী - তারার কোলে
     দেবেন এরে রাখি —
এই - যে খোকা তরুণতনু
     নতুন মেলে আঁখি ।

Author
Sabyasachi Bairagi
Date
18-02-2026

Store


ডিজিটাল স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম- এসসিএমএস দেশের সর্বাধুনিক পূর্ণাঙ্গ স্মার্ট স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং আপনার প্রতিষ্ঠানটিকে বিশ্ববাসীর কাছে আদর্শ হিসেবে উপস্থাপন করতে এসসিএমএস পরিবারের একজন গর্বিত সদস্য হোন। বিদ্যার্থীগণ এসসিএমএস এর বিশাল তথ্য ভাণ্ডার থেকে ব্লগ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, উপকরণ, ডিজিটাল বই, ইলেক্ট্রনিক্স বই, গান, কবিতা, রচনা, ছড়াসহ বিভিন্ন বিষয়ের অধ্যয়ন করতে পারবে। বিদ্যার্থীগণ এসসিএমএস এর তথ্য ভাণ্ডার ব্যবহার করে নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে সেই প্রত্যাশা এবং শুভকামনা রাখি।

Copyright 2026 School College Management System All Right Reserved. | Developed by Sabyasachi Bairagi