Loading...
Question View
Loading...
ক্ষুদ্র আমি, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা
কবিতা
|
বাংলা
|
রবীন্দ্রনাথ ঠাকুর
ক্ষুদ্র আমি
- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: কড়ি ও কোমল
বুঝেছি বুঝেছি, সখা, কেন হাহাকার,
আপনার’পরে মোর কেন সদা রোষ ।
বুঝেছি বিফল কেন জীবন আমার —
আমি আছি, তুমি নাই, তাই অসন্তোষ ।
সকল কাজের মাঝে আমারেই হেরি —
ক্ষুদ্র আমি জেগে আছে ক্ষুধা লয়ে তার,
শীর্নবাহু–আলিঙ্গনে আমারেই ঘেরি
করিছে আমার হায় অস্থিচর্ম সার ।
কোথা নাথ, কোথা তব সুন্দর বদন —
কোথায় তোমার নাথ, বিশ্ব–ঘেরা হাসি ।
আমারে কাড়িয়া লও, করো গো গোপন —
আমারে তোমার মাঝে করো গো উদাসী ।
ক্ষুদ্র আমি করিতেছে বড়ো অহংকার,
ভাঙো নাথ, ভাঙো নাথ, অভিমান তার ।।
: 0
: 0
:
115
Author
Sabyasachi Bairagi
Date
18-02-2026
: 0
: 0
:
79
: 0
: 0
:
189
: 0
: 0
:
75
: 0
: 0
:
182
: 0
: 0
:
106
: 0
: 0
:
87
ডিজিটাল স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম- এসসিএমএস দেশের সর্বাধুনিক পূর্ণাঙ্গ স্মার্ট স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং আপনার প্রতিষ্ঠানটিকে বিশ্ববাসীর কাছে আদর্শ হিসেবে উপস্থাপন করতে এসসিএমএস পরিবারের একজন গর্বিত সদস্য হোন। বিদ্যার্থীগণ এসসিএমএস এর বিশাল তথ্য ভাণ্ডার থেকে ব্লগ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, উপকরণ, ডিজিটাল বই, ইলেক্ট্রনিক্স বই, গান, কবিতা, রচনা, ছড়াসহ বিভিন্ন বিষয়ের অধ্যয়ন করতে পারবে। বিদ্যার্থীগণ এসসিএমএস এর তথ্য ভাণ্ডার ব্যবহার করে নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে সেই প্রত্যাশা এবং শুভকামনা রাখি।
Copyright 2026 School College Management System All Right Reserved.
|
Developed by Sabyasachi Bairagi