slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
সতিমির রজনি, সচকিত সজনী, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা | SCMS

School College Management System

Loading...

Question View

School College Management System

Loading...

সতিমির রজনি, সচকিত সজনী, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

কবিতা | বাংলা | রবীন্দ্রনাথ ঠাকুর
সতিমির রজনি, সচকিত সজনী

- রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ: ভানুসিংহ ঠাকুরের পদাবলী


সতিমির রজনী , সচকিত সজনী,
     শূন্য নিকুঞ্জঅরণ্য ।
কলয়িত মলয়ে , সুবিজন নিলয়ে
     বালা বিরহবিষণ্ন !
নীল আকাশে তারক ভাসে ,
      যমুনা গাওত গান ,
পাদপ মরমর , নির্ঝর ঝরঝর,
      কুসুমিত বল্লিবিতান ।
তৃষিত নয়ানে বনপথপানে
      নিরখে ব্যাকুল বালা ,
দেখ না পাওয়ে , আঁখ ফিরাওয়ে,
      গাঁথে বনফুলমালা ।
সহসা রাধা চাহল সচকিত,
      দূরে খেপল মালা ,
কহল - সজনি শুন , বাঁশরি বাজে,
      কুঞ্জে আওল কালা ।
চকিত গহন নিশি , দূর দূর দিশি
      বাজত বাঁশি সুতানে ।
কন্ঠ মিলাওল ঢলঢল যমুনা
      কল কল কল্লোলগানে ।
ভণে ভানু , অব শুন গো কানু
      পিয়াসিত গোপিনী প্রাণ ।
তোঁহার পীরিত বিমল অমৃতরস
      হরষে করবে পান ।

Author
Sabyasachi Bairagi
Date
18-02-2026

Store


ডিজিটাল স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম- এসসিএমএস দেশের সর্বাধুনিক পূর্ণাঙ্গ স্মার্ট স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং আপনার প্রতিষ্ঠানটিকে বিশ্ববাসীর কাছে আদর্শ হিসেবে উপস্থাপন করতে এসসিএমএস পরিবারের একজন গর্বিত সদস্য হোন। বিদ্যার্থীগণ এসসিএমএস এর বিশাল তথ্য ভাণ্ডার থেকে ব্লগ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, উপকরণ, ডিজিটাল বই, ইলেক্ট্রনিক্স বই, গান, কবিতা, রচনা, ছড়াসহ বিভিন্ন বিষয়ের অধ্যয়ন করতে পারবে। বিদ্যার্থীগণ এসসিএমএস এর তথ্য ভাণ্ডার ব্যবহার করে নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে সেই প্রত্যাশা এবং শুভকামনা রাখি।

Copyright 2026 School College Management System All Right Reserved. | Developed by Sabyasachi Bairagi