Loading...
Question View
Loading...
রাত্রি (কড়ি ও কোমল কাব্যগ্রন্থ), রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা
কবিতা
|
বাংলা
|
রবীন্দ্রনাথ ঠাকুর
রাত্রি (কড়ি ও কোমল কাব্যগ্রন্থ)
- রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ: কড়ি ও কোমল
জগতেরে জড়াইয়া শত পাকে যামিনীনাগিনী
আকাশ – পাতাল জুড়ি ছিল পড়ে নিদ্রায় মগনা ,
আপনার হিম দেহে আপনি বিলীনা একাকিনী ।
মিটিমিটি তারকায় জ্বলে তার অন্ধকার ফণা ।
উষা আসি মন্ত্র পড়ি বাজাইল ললিত রাগিণী ।
রাঙা আঁখি পাকালিয়া সাপিনী উঠিল তাই জাগি —
একে একে খুলে পাক , আঁকিবাঁকি কোথা যায় ভাগি ।
পশ্চিমসাগরতলে আছে বুঝি বিরাট গহ্বর ,
সেথায় ঘুমাবে বলে ডুবিতেছে বাসুকিভগিনী
মাথায় বহিয়া তার শত লক্ষ রতনের কণা ।
শিয়রেতে সারা দিন জেগে রবে বিপুল সাগর —
নিভৃতে স্তিমিত দীপে চুপি চুপি কহিয়া কাহিনী
মিলি কত নাগবালা স্বপ্নমালা করিবে রচনা ।
: 0
: 0
:
87
Author
Sabyasachi Bairagi
Date
18-02-2026
: 0
: 0
:
155
: 0
: 0
:
87
: 0
: 0
:
87
: 0
: 0
:
179
: 0
: 0
:
172
: 0
: 0
:
261
ডিজিটাল স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম- এসসিএমএস দেশের সর্বাধুনিক পূর্ণাঙ্গ স্মার্ট স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং আপনার প্রতিষ্ঠানটিকে বিশ্ববাসীর কাছে আদর্শ হিসেবে উপস্থাপন করতে এসসিএমএস পরিবারের একজন গর্বিত সদস্য হোন। বিদ্যার্থীগণ এসসিএমএস এর বিশাল তথ্য ভাণ্ডার থেকে ব্লগ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, উপকরণ, ডিজিটাল বই, ইলেক্ট্রনিক্স বই, গান, কবিতা, রচনা, ছড়াসহ বিভিন্ন বিষয়ের অধ্যয়ন করতে পারবে। বিদ্যার্থীগণ এসসিএমএস এর তথ্য ভাণ্ডার ব্যবহার করে নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে সেই প্রত্যাশা এবং শুভকামনা রাখি।
Copyright 2026 School College Management System All Right Reserved.
|
Developed by Sabyasachi Bairagi