slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
মানবপুত্র, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা | SCMS

School College Management System

Loading...

Question View

School College Management System

Loading...

মানবপুত্র, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

কবিতা | বাংলা | রবীন্দ্রনাথ ঠাকুর
মানবপুত্র

- রবীন্দ্রনাথ ঠাকুর


মৃত্যুর পাত্রে খৃস্ট যেদিন মূত্যুহীন প্রাণ উৎসর্গ করলেন
               রবাহূত অনাহূতের জন্যে,
                   তার পরে কেটে গেছে বহু শত বৎসর।
আজ তিনি একবার নেমে এলেন নিত্যধাম থেকে মর্তধামে।
                   চেয়ে দেখলেন,
সেকালেও মানুষ ক্ষতবিক্ষত হত যে-সমস্ত পাপের মারে--
        যে উদ্ধত শেল ও শল্য, যে চতুর ছোরা ও ছুরি,
যে ক্রূর কুটিল তলোয়ারের আঘাতে--
           বিদ্যুদ্‌বেগে আজ তাদের ফলায় শান দেওয়া হচ্ছে
        হিস্‌হিস্‌ শব্দে স্ফুলিঙ্গ ছড়িয়ে
               বড়ো বড়ো মসীধূমকেতন কারখানাঘরে।
কিন্তু দারুণতম যে মৃত্যুবাণ নূতন তৈরি হল,
        ঝক্‌ঝক্‌ করে উঠল নরঘাতকের হাতে,
           পূজারি তাতে লাগিয়েছে তাঁরই নামের ছাপ
               তীক্ষ্ণ নখে আঁচড় দিয়ে।
           খৃস্ট বুকে হাত চেপে ধরলেন;
বুঝলেন শেষ হয় নি তাঁর নিরবচ্ছিন্ন মৃত্যুর মুহূর্ত,
        নূতন শূল তৈরি হচ্ছে বিজ্ঞানশালায়--
           বিঁধছে তাঁর গ্রন্থিতে গ্রন্থিতে।
সেদিন তাঁকে মেরেছিল যারা
           ধর্মমন্দিরের ছায়ায় দাঁড়িয়ে,
    তারাই আজ নূতন জন্ম নিল দলে দলে,
        তারাই আজ ধর্মমন্দিরের বেদীর সামনে থেকে
           পূজামন্ত্রের সুরে ডাকছে ঘাতক সৈন্যকে--
               বলছে "মারো মারো'।
        মানবপুত্র যন্ত্রণায় বলে উঠলেন ঊর্ধ্বে চেয়ে,
           "হে ঈশ্বর, হে মানুষের ঈশ্বর,
                   কেন আমাকে ত্যাগ করলে।'

Author
Sabyasachi Bairagi
Date
18-02-2026

Store


ডিজিটাল স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম- এসসিএমএস দেশের সর্বাধুনিক পূর্ণাঙ্গ স্মার্ট স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং আপনার প্রতিষ্ঠানটিকে বিশ্ববাসীর কাছে আদর্শ হিসেবে উপস্থাপন করতে এসসিএমএস পরিবারের একজন গর্বিত সদস্য হোন। বিদ্যার্থীগণ এসসিএমএস এর বিশাল তথ্য ভাণ্ডার থেকে ব্লগ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, উপকরণ, ডিজিটাল বই, ইলেক্ট্রনিক্স বই, গান, কবিতা, রচনা, ছড়াসহ বিভিন্ন বিষয়ের অধ্যয়ন করতে পারবে। বিদ্যার্থীগণ এসসিএমএস এর তথ্য ভাণ্ডার ব্যবহার করে নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে সেই প্রত্যাশা এবং শুভকামনা রাখি।

Copyright 2026 School College Management System All Right Reserved. | Developed by Sabyasachi Bairagi