slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
ভগ্ন মন্দির, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা | SCMS

School College Management System

Loading...

Question View

School College Management System

Loading...

ভগ্ন মন্দির, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

কবিতা | বাংলা | রবীন্দ্রনাথ ঠাকুর
ভগ্ন মন্দির

- রবীন্দ্রনাথ ঠাকুর


ভাঙা দেউলের দেবতা,
তব বন্দনা রচিতে ছিন্ন বীণার তন্ত্রী বিরতা -
সন্ধ্যাগগনে ঘোষে না শঙ্খ তোমার আরতিবারতা
তব মন্দির স্থিরগম্ভীর ভাঙা দেউলের দেবতা।

        তব জনহীন ভবনে
থেকে থেকে আসে ব্যাকুল গন্ধ নববসন্তপবনে
যে ফুল রচে নি পূজার অর্ঘ, রাখে নি ও রাঙা চরনে
সে ফুল ফোটার আসে সমাচার জনহীন ভাঙা ভবনে।

        পূজাহীন তব পূজারী
কোথা সারাদিন ফিরে উদাসীন কার প্রসাদের ভিখারি
গোধূলিবেলায় বনের ছায়ায় চির-উপবাস-ভূখারি!
ভাঙা মন্দিরে আসে ফিরে ফিরে পূজাহীন তব পূজারি।

        ভাঙা দেউলের দেবতা,
কত উৎসব হইল নীরব, কত পূজানিশা বিগতা
কত বিজয়ায় নবীন প্রতিমা কত যায় কত কব তা,
শুধু চিরদিন থাকে সেবাহীন ভাঙা দেউলের দেবতা।

Author
Sabyasachi Bairagi
Date
18-02-2026

Store


ডিজিটাল স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম- এসসিএমএস দেশের সর্বাধুনিক পূর্ণাঙ্গ স্মার্ট স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং আপনার প্রতিষ্ঠানটিকে বিশ্ববাসীর কাছে আদর্শ হিসেবে উপস্থাপন করতে এসসিএমএস পরিবারের একজন গর্বিত সদস্য হোন। বিদ্যার্থীগণ এসসিএমএস এর বিশাল তথ্য ভাণ্ডার থেকে ব্লগ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, উপকরণ, ডিজিটাল বই, ইলেক্ট্রনিক্স বই, গান, কবিতা, রচনা, ছড়াসহ বিভিন্ন বিষয়ের অধ্যয়ন করতে পারবে। বিদ্যার্থীগণ এসসিএমএস এর তথ্য ভাণ্ডার ব্যবহার করে নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে সেই প্রত্যাশা এবং শুভকামনা রাখি।

Copyright 2026 School College Management System All Right Reserved. | Developed by Sabyasachi Bairagi