slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
বজাও রে মোহন বাঁশি, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা | SCMS

School College Management System

Loading...

Question View

School College Management System

Loading...

বজাও রে মোহন বাঁশি, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

কবিতা | বাংলা | রবীন্দ্রনাথ ঠাকুর
বজাও রে মোহন বাঁশি

- রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ: ভানুসিংহ ঠাকুরের পদাবলী


বজাও রে মোহন বাঁশি ।
সারা দিবসক বিরহদহনদুখ ,
            মরমক তিয়াষ নাশি ।
রিঝমনভেদন বাঁশরিবাদন
            কঁহা শিখলি রে কান ?
হানে থিরথির মরমঅবশকর
            লহু লহু মধুময় বাণ ।
ধসধস করতহ উরহ বিয়াকুলু ,
            ঢুলু ঢুলু অবশনয়ান ;
কত কত বরষক বাত সোঁয়ারয় ,
            অধীর করয় পরান ।
কত শত আশা পূরল না বঁধু ,
            কত সুখ করল পয়ান ।
পহু গো কত শত পীরিতযাতন
            হিয়ে বিঁধাওল বাণ ।
হৃদয় উদাসয় , নয়ন উছাসয়
             দারুণ মধুময় গান ।
সাধ যায় বঁধূ , যমুনাবারিম
             ডারিব দগধপরান ।
সাধ যায় পহু , রাখি চরণ তব
             হৃদয়মাঝ হৃদয়েশ ,
হৃদয়জুড়াওন বদনচন্দ্র তব
             হেরব জীবনশেষ ।
সাধ যায়, ইহ চন্দ্রমকিরণে
             কুসুমিত কুঞ্জবিতানে
বসন্তবায়ে প্রাণ মিশায়ব
            বাঁশিক সুমধুর গানে ।
প্রাণ ভৈবে মঝু বেণুগীতময় ,
             রাধাময় তব বেণু ।
জয় জয় মাধব , জয় জয় রাধা ,
             চরণে প্রণমে ভানু ।

Author
Sabyasachi Bairagi
Date
18-02-2026

Store


ডিজিটাল স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম- এসসিএমএস দেশের সর্বাধুনিক পূর্ণাঙ্গ স্মার্ট স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং আপনার প্রতিষ্ঠানটিকে বিশ্ববাসীর কাছে আদর্শ হিসেবে উপস্থাপন করতে এসসিএমএস পরিবারের একজন গর্বিত সদস্য হোন। বিদ্যার্থীগণ এসসিএমএস এর বিশাল তথ্য ভাণ্ডার থেকে ব্লগ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, উপকরণ, ডিজিটাল বই, ইলেক্ট্রনিক্স বই, গান, কবিতা, রচনা, ছড়াসহ বিভিন্ন বিষয়ের অধ্যয়ন করতে পারবে। বিদ্যার্থীগণ এসসিএমএস এর তথ্য ভাণ্ডার ব্যবহার করে নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে সেই প্রত্যাশা এবং শুভকামনা রাখি।

Copyright 2026 School College Management System All Right Reserved. | Developed by Sabyasachi Bairagi