Loading...
Question View
Loading...
পল্লীগ্রামে, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা
কবিতা
|
বাংলা
|
রবীন্দ্রনাথ ঠাকুর
পল্লীগ্রামে
- রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ: চৈতালি
হেথায় তাহারে পাই কাছে —
যত কাছে ধরাতল , যত কাছে ফুলফল —
যত কাছে বায়ু জল আছে ।
যেমন পাখির গান , যেমন জলের তান ,
যেমনি এ প্রভাতের আলো ,
যেমনি এ কোমলতা , অরণ্যের শ্যামলতা ,
তেমনি তাহারে বাসি ভালো ।
যেমন সুন্দর সন্ধ্যা , যেমন রজনীগন্ধা ,
শুকতারা আকাশের ধারে ,
যেমন সে অকলুষা শিশিরনির্মলা উষা ,
তেমনি সুন্দর হেরি তারে ।
যেমন বৃষ্টির জল , যেমন আকাশতল ,
সুখসুপ্তি যেমন নিশার ,
যেমন তটিনীনীর , বটচ্ছায়া অটবীর ,
তেমনি সে মোর আপনার ।
যেমন নয়ন ভরি অশ্রুজল পড়ে ঝরি
তেমনি সহজ মোর গীতি —
যেমন রয়েছে প্রাণ ব্যাপ্ত করি মর্মস্থান
তেমনি রয়েছে তার প্রীতি ।
: 0
: 0
:
186
Author
Sabyasachi Bairagi
Date
18-02-2026
: 0
: 0
:
96
: 0
: 0
:
147
: 0
: 0
:
215
: 0
: 0
:
91
: 0
: 0
:
101
: 0
: 0
:
85
: 0
: 0
:
132
: 0
: 0
:
119
: 0
: 0
:
88
: 0
: 0
:
184
ডিজিটাল স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম- এসসিএমএস দেশের সর্বাধুনিক পূর্ণাঙ্গ স্মার্ট স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং আপনার প্রতিষ্ঠানটিকে বিশ্ববাসীর কাছে আদর্শ হিসেবে উপস্থাপন করতে এসসিএমএস পরিবারের একজন গর্বিত সদস্য হোন। বিদ্যার্থীগণ এসসিএমএস এর বিশাল তথ্য ভাণ্ডার থেকে ব্লগ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, উপকরণ, ডিজিটাল বই, ইলেক্ট্রনিক্স বই, গান, কবিতা, রচনা, ছড়াসহ বিভিন্ন বিষয়ের অধ্যয়ন করতে পারবে। বিদ্যার্থীগণ এসসিএমএস এর তথ্য ভাণ্ডার ব্যবহার করে নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে সেই প্রত্যাশা এবং শুভকামনা রাখি।
Copyright 2026 School College Management System All Right Reserved.
|
Developed by Sabyasachi Bairagi