slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
পরিত্যক্ত, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা | SCMS

School College Management System

Loading...

Question View

School College Management System

Loading...

পরিত্যক্ত, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

কবিতা | বাংলা | রবীন্দ্রনাথ ঠাকুর
পরিত্যক্ত

- রবীন্দ্রনাথ ঠাকুর


চলে গেল , আর কিছু নাই কহিবার ।
    চলে গেল , আর কিছু নাই গাহিবার ।
    শুধু গাহিতেছে আর শুধু কাঁদিতেছে
         দীনহীন হৃদয় আমার , শুধু বলিতেছে ,
    “ চলে গেল সকলেই চলে গেল গো ,
     বুক শুধু ভেঙে গেল দলে গেল গো । ”
  
     বসন্ত চলিয়া গেলে বর্ষা কেঁদে কেঁদে বলে ,
            “ ফুল গেল , পাখি গেল --
    আমি শুধু রহিলাম , সবই গেল গো । ”
    দিবস ফুরালে রাতি স্তব্ধ হয়ে রহে ,
              শুধু কেঁদে কহে ,
    “ দিন গেল , আলো গেল , রবি গেল গো --
     কেবল একেলা আমি , সবই গেল গো । ”
     উত্তরবায়ুর সম প্রাণের বিজনে মম
                   কে যেন কাঁদিছে শুধু
                  “ চলে গেল , চলে গেল ,
                   সকলেই চলে গেল গো । ”
  
  
    উৎসব ফুরায়ে গেলে ছিন্ন শুষ্ক মালা
                   পড়ে থাকে হেথায় হোথায় --
    তৈলহীন শিখাহীন ভগ্ন দীপগুলি
              
                    ধুলায় লুটায় --
    একবার ফিরে কেহ দেখে নাকো ভুলি ,
                 সবে চলে যায় ।
  
  
        পুরানো মলিন ছিন্ন বসনের মতো
                 মোরে ফেলে গেল ,
        কাতর নয়নে চেয়ে রহিলাম কত --
                সাথে না লইল ।
  
  
       তাই প্রাণ গাহে শুধু , কাঁদে শুধু , কহে শুধু ,
              “ মোরে ফেলে গেল ,
         সকলেই মোরে ফেলে গেল ,
                সকলেই চলে গেল গো । ”
  
  
         একবার ফিরে তারা চেয়েছিল কি ?
                  বুঝি চেয়েছিল ।
          একবার ভুলে তারা কেঁদেছিল কি ?
                  বুঝি কেঁদেছিল ।
                  বুঝি ভেবেছিল --
         লয়ে যাই -- নিতান্ত কি একেলা কাঁদিবে ?
                 তাই বুঝি ভেবেছিল ।
                 তাই চেয়েছিল ।
                 তার পরে ? তার পরে !
                 তার পরে বুঝি হেসেছিল ।
         একফোঁটা অশ্রুবারি মুহূর্তেই শুকাইল ।
               তার পরে ? তার পরে !
                         চলে গেল ।
               তার পরে ? তার পরে !
ফুল গেল , পাখি গেল , আলো গেল , রবি গেল ,
              সবই গেল , সবই গেল গো --
                 হৃদয় নিশ্বাস ছাড়ি কাঁদিয়া কহিল ,
             “ সকলেই চলে গেল গো ,
              আমারেই ফেলে গেল গো । ”

Author
Sabyasachi Bairagi
Date
18-02-2026

Store


ডিজিটাল স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম- এসসিএমএস দেশের সর্বাধুনিক পূর্ণাঙ্গ স্মার্ট স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং আপনার প্রতিষ্ঠানটিকে বিশ্ববাসীর কাছে আদর্শ হিসেবে উপস্থাপন করতে এসসিএমএস পরিবারের একজন গর্বিত সদস্য হোন। বিদ্যার্থীগণ এসসিএমএস এর বিশাল তথ্য ভাণ্ডার থেকে ব্লগ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, উপকরণ, ডিজিটাল বই, ইলেক্ট্রনিক্স বই, গান, কবিতা, রচনা, ছড়াসহ বিভিন্ন বিষয়ের অধ্যয়ন করতে পারবে। বিদ্যার্থীগণ এসসিএমএস এর তথ্য ভাণ্ডার ব্যবহার করে নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে সেই প্রত্যাশা এবং শুভকামনা রাখি।

Copyright 2026 School College Management System All Right Reserved. | Developed by Sabyasachi Bairagi