Loading...
Question View
Loading...
নিরুদ্দেশ যাত্রা, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা
কবিতা
|
বাংলা
|
রবীন্দ্রনাথ ঠাকুর
নিরুদ্দেশ যাত্রা
- রবীন্দ্রনাথ ঠাকুর
আর কতদূরে নিয়ে যাবে মোরে
হে সুন্দরী?
বলো, কোন পার ভিড়িবে তোমার
সোনার তরী
যখনই শুধাই, ওগো বিদেশিনী,
তুমি হাস শুধু, মধুরহাসিনী-
বুঝিতে না পারি, কী জানি কী আছে
তোমার মনে।
নীরবে দেখাও অঙ্গুলি তুলি
অকুল সে উঠিছে আকুলি,
দূরে পশ্চিমে ডুবিছে তপন
গগনকোণে।
কী আছে হোথায়-চলেছি কিসের
অন্বেষণে?
বলো দেখি মোরে, শুধাই তোমায়
অপরিচিতা-
ওই যেথা জ্বলে সন্ধ্যার কুলে
দিনের চিতা,
ঝরিতেছে জল তরল অনল,
গলিয়া পড়িছে অম্বরতল,
দিকবধূ যেন ছলছল-আঁখি
অশ্রুজলে,
হোথায় কি আছে আলয় তোমার
উর্মিমুখর সাগরের পার
মেঘচুম্বিত অস্তগিরির
চরণতলে?
তুমি হাস শুধু মুখপানে চেয়ে
কথা না ব'লে।
: 0
: 0
:
195
Author
Sabyasachi Bairagi
Date
18-02-2026
: 0
: 0
:
233
: 0
: 0
:
216
: 0
: 0
:
102
: 0
: 0
:
218
: 0
: 0
:
210
: 0
: 0
:
195
: 0
: 0
:
80
: 0
: 0
:
96
: 0
: 0
:
209
: 0
: 0
:
162
ডিজিটাল স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম- এসসিএমএস দেশের সর্বাধুনিক পূর্ণাঙ্গ স্মার্ট স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং আপনার প্রতিষ্ঠানটিকে বিশ্ববাসীর কাছে আদর্শ হিসেবে উপস্থাপন করতে এসসিএমএস পরিবারের একজন গর্বিত সদস্য হোন। বিদ্যার্থীগণ এসসিএমএস এর বিশাল তথ্য ভাণ্ডার থেকে ব্লগ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, উপকরণ, ডিজিটাল বই, ইলেক্ট্রনিক্স বই, গান, কবিতা, রচনা, ছড়াসহ বিভিন্ন বিষয়ের অধ্যয়ন করতে পারবে। বিদ্যার্থীগণ এসসিএমএস এর তথ্য ভাণ্ডার ব্যবহার করে নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে সেই প্রত্যাশা এবং শুভকামনা রাখি।
Copyright 2026 School College Management System All Right Reserved.
|
Developed by Sabyasachi Bairagi