Loading...
Question View
Loading...
তারা ও আঁখি, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা
কবিতা
|
বাংলা
|
রবীন্দ্রনাথ ঠাকুর
তারা ও আঁখি
- রবীন্দ্রনাথ ঠাকুর - অনূদিত: Victor Hugo
কাল সন্ধ্যাকালে ধীরে সন্ধ্যার বাতাস ,
বহিয়া আনিতেছিল ফুলের সুবাস ।
রাত্রি হ ' ল , আঁধারের ঘনীভূত ছায়ে
পাখিগুলি একে একে পড়িল ঘুমায়ে ।
প্রফুল্ল বসন্ত ছিল ঘেরি চারি ধার
আছিল প্রফুল্লতর যৌবন তোমার ,
তারকা হাসিতেছিল আকাশের মেয়ে ,
ও আঁখি হাসিতেছিল তাহাদের চেয়ে ।
দুজনে কহিতেছিনু কথা কানে কানে ,
হৃদয় গাহিতেছিল মিষ্টতম তানে ।
রজনী দেখিনু অতি পবিত্র বিমল ,
ও মুখ দেখিনু অতি সুন্দর উজ্জ্বল ।
সোনার তারকাদের ডেকে ধীরে ধীরে ,
কহিনু , “ সমস্ত স্বর্গ ঢালো এর শিরে! ”
বলিনু আঁখিরে তব “ ওগো আঁখি-তারা ,
ঢালো গো আমার ' পরে প্রণয়ের ধারা । ”
: 0
: 0
:
180
Author
Sabyasachi Bairagi
Date
18-02-2026
: 0
: 0
:
187
: 0
: 0
:
99
: 0
: 0
:
90
: 0
: 0
:
186
: 0
: 0
:
176
: 0
: 0
:
91
: 0
: 0
:
105
: 0
: 0
:
105
ডিজিটাল স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম- এসসিএমএস দেশের সর্বাধুনিক পূর্ণাঙ্গ স্মার্ট স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং আপনার প্রতিষ্ঠানটিকে বিশ্ববাসীর কাছে আদর্শ হিসেবে উপস্থাপন করতে এসসিএমএস পরিবারের একজন গর্বিত সদস্য হোন। বিদ্যার্থীগণ এসসিএমএস এর বিশাল তথ্য ভাণ্ডার থেকে ব্লগ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, উপকরণ, ডিজিটাল বই, ইলেক্ট্রনিক্স বই, গান, কবিতা, রচনা, ছড়াসহ বিভিন্ন বিষয়ের অধ্যয়ন করতে পারবে। বিদ্যার্থীগণ এসসিএমএস এর তথ্য ভাণ্ডার ব্যবহার করে নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে সেই প্রত্যাশা এবং শুভকামনা রাখি।
Copyright 2026 School College Management System All Right Reserved.
|
Developed by Sabyasachi Bairagi