Loading...
Question View
Loading...
ঘুমের তত্ব, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা
কবিতা
|
বাংলা
|
রবীন্দ্রনাথ ঠাকুর
ঘুমের তত্ব
- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: শিশু ভোলানাথ
জাগার থেকে ঘুমোই , আবার
ঘুমের থেকে জাগি —
অনেক সময় ভাবি মনে
কেন , কিসের লাগি ?
আমাকে , মা , যখন তুমি
ঘুম পাড়িয়ে রাখ
তখন তুমি হারিয়ে গিয়ে
তবু হারাও নাকো ।
রাতে সূর্য , দিনে তারা
পাই নে , হাজার খুঁজি ।
তখন তা'রা ঘুমের সূর্য ,
ঘুমের তারা বুঝি ?
শীতের দিনে কনকচাঁপা
যায় না দেখা গাছে ,
ঘুমের মধ্যে নুকিয়ে থাকে
নেই তবুও আছে ।
রাজকন্যে থাকে , আমার
সিঁড়ির নিচের ঘরে ।
দাদা বলে , ' দেখিয়ে দে তো । '
বিশ্বাস না করে ।
কিন্তু , মা , তুই জানিস নে কি
আমার সে রাজকন্যে
ঘুমের তলায় তলিয়ে থাকে ,
দেখি নে সেইজন্যে ।
নেই তবুও আছে এমন
নেই কি কত জিনিস ?
আমি তাদের অনেক জানি ,
তুই কি তাদের চিনিস ?
যেদিন তাদের রাত পোয়াবে
উঠবে চক্ষু মেলি
সেদিন তোমার ঘরে হবে
বিষম ঠেলাঠেলি ।
নাপিত ভায়া , শেয়াল ভায়া ,
ব্যাঙ্গমা বেঙ্গুমী
ভিড় ক'রে সব আসবে যখন
কী যে করবে তুমি !
তখন তুমি ঘুমিয়ে পোড়ো
আমিই জেগে থেকে
নানারকম খেলায় তাদের
দেব ভুলিয়ে রেখে ।
তার পরে যেই জাগবে তুমি
লাগবে তাদের ঘুম ,
তখন কোথাও কিচ্ছুই নেই
সমস্ত নিজ্ঝুম ।
: 0
: 0
:
199
Author
Sabyasachi Bairagi
Date
18-02-2026
: 0
: 0
:
107
: 0
: 0
:
98
: 0
: 0
:
100
: 0
: 0
:
95
: 0
: 0
:
242
: 0
: 0
:
130
: 0
: 0
:
224
: 0
: 0
:
91
: 0
: 0
:
99
ডিজিটাল স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম- এসসিএমএস দেশের সর্বাধুনিক পূর্ণাঙ্গ স্মার্ট স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং আপনার প্রতিষ্ঠানটিকে বিশ্ববাসীর কাছে আদর্শ হিসেবে উপস্থাপন করতে এসসিএমএস পরিবারের একজন গর্বিত সদস্য হোন। বিদ্যার্থীগণ এসসিএমএস এর বিশাল তথ্য ভাণ্ডার থেকে ব্লগ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, উপকরণ, ডিজিটাল বই, ইলেক্ট্রনিক্স বই, গান, কবিতা, রচনা, ছড়াসহ বিভিন্ন বিষয়ের অধ্যয়ন করতে পারবে। বিদ্যার্থীগণ এসসিএমএস এর তথ্য ভাণ্ডার ব্যবহার করে নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে সেই প্রত্যাশা এবং শুভকামনা রাখি।
Copyright 2026 School College Management System All Right Reserved.
|
Developed by Sabyasachi Bairagi