Loading...
Question View
Loading...
কেন (সঞ্চয়িতা), রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা
কবিতা
|
বাংলা
|
রবীন্দ্রনাথ ঠাকুর
কেন (সঞ্চয়িতা)
- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: সঞ্চয়িতা
কেন গো এমন স্বরে বাজে তার বাঁশি -
মধুর সুন্দর রূপে কেঁদে ওঠে হিয়া,
রাঙা অধরের কোণে হেরি মধুহাসি
পুলকে যৌবন কেন উঠে বিকশিয়া!
কেন তনু বাহুডোরে ধরা দিতে চায়,
ধায় প্রাণ দুটি কালো আঁখির উদ্দেশে -
হায়, যদি এত লজ্জা কথায় কথায়,
হায়, যদি এত শ্রান্তি নিমেষে নিমেষে!
কেন কাছে ডাকে যদি মাঝে অন্তরাল,
কেন রে কাঁদায় প্রাণ সবই যদি ছায়া!
আজ হাতে তুলে নিয়ে ফেলে দিবে কাল -
এরই তরে এত তৃষ্ণা, এ কাহার মায়া!
মানবহৃদয় নিয়ে এত অবহেলা -
খেলা যদি, কেন হেন মর্মভেদী খেলা!
: 0
: 0
:
185
Author
Sabyasachi Bairagi
Date
18-02-2026
: 0
: 0
:
109
: 0
: 0
:
93
: 0
: 0
:
79
: 0
: 0
:
148
: 0
: 0
:
75
: 0
: 0
:
152
: 0
: 0
:
88
: 0
: 0
:
200
ডিজিটাল স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম- এসসিএমএস দেশের সর্বাধুনিক পূর্ণাঙ্গ স্মার্ট স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং আপনার প্রতিষ্ঠানটিকে বিশ্ববাসীর কাছে আদর্শ হিসেবে উপস্থাপন করতে এসসিএমএস পরিবারের একজন গর্বিত সদস্য হোন। বিদ্যার্থীগণ এসসিএমএস এর বিশাল তথ্য ভাণ্ডার থেকে ব্লগ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, উপকরণ, ডিজিটাল বই, ইলেক্ট্রনিক্স বই, গান, কবিতা, রচনা, ছড়াসহ বিভিন্ন বিষয়ের অধ্যয়ন করতে পারবে। বিদ্যার্থীগণ এসসিএমএস এর তথ্য ভাণ্ডার ব্যবহার করে নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে সেই প্রত্যাশা এবং শুভকামনা রাখি।
Copyright 2026 School College Management System All Right Reserved.
|
Developed by Sabyasachi Bairagi