slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
কাঙালিনী, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা | SCMS

School College Management System

Loading...

Question View

School College Management System

Loading...

কাঙালিনী, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

কবিতা | বাংলা | রবীন্দ্রনাথ ঠাকুর
কাঙালিনী

- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: কড়ি ও কোমল


আনন্দময়ীর আগমনে ,
       আনন্দে গিয়েছে দেশ ছেয়ে ।
হেরো ওই ধনীর দুয়ারে
       দাঁড়াইয়া কাঙালিনী মেয়ে ।
উৎসবের হাসি - কোলাহল
       শুনিতে পেয়েছে ভোরবেলা ,
নিরানন্দ গৃহ তেয়াগিয়া
       তাই আজ বাহির হইয়া
আসিয়াছে ধনীর দুয়ারে
       দেখিবারে আনন্দের খেলা ।
বাজিতেছে উৎসবের বাঁশি ,
       কানে তাই পশিতেছে আসি ,
ম্লান চোখে তাই ভাসিতেছে
       দুরাশার সুখের স্বপন ;
চারি দিকে প্রভাতের আলো
       নয়নে লেগেছে বড়ো ভালো ,
আকাশেতে মেঘের মাঝারে
       শরতের কনক তপন ।
কত কে যে আসে , কত যায় ,
       কেহ হাসে , কেহ গান গায় ,
কত বরনের বেশভূষা —
       ঝলকিছে কাঞ্চন - রতন ,
কত পরিজন দাসদাসী ,
       পুষ্প পাতা কত রাশি রাশি
চোখের উপরে পড়িতেছে
       মরীচিকা - ছবির মতন ।
হেরো তাই রহিয়াছে চেয়ে
       শূন্যমনা কাঙালিনী মেয়ে ।
শুনেছে সে , মা এসেছে ঘরে ,
     তাই বিশ্ব আনন্দে ভেসেছে ,
মার মায়া পায় নি কখনো ,
       মা কেমন দেখিতে এসেছে ।
তাই বুঝি আঁখি ছলছল ,
     বাষ্পে ঢাকা নয়নের তারা !
চেয়ে যেন মার মুখ পানে
বালিকা কাতর অভিমানে
       বলে , ‘ মা গো এ কেমন ধারা ।
এত বাঁশি , এত হাসিরাশি ,
       এত তোর রতন - ভূষণ ,
তুই যদি আমার জননী ,
       মোর কেন মলিন বসন !'

  
ছোটো ছোটো ছেলেমেয়েগুলি
ভাইবোন করি গলাগলি ,
       অঙ্গনেতে নাচিতেছে ওই ;
বালিকা দুয়ারে হাত দিয়ে
তাদের হেরিছে দাঁড়াইয়ে ,
ভাবিতেছে নিশ্বাস ফেলিয়ে —
       আমি তো ওদের কেহ নই ।
স্নেহ ক ' রে আমার জননী
       পরায়ে তো দেয় নি বসন ,
প্রভাতে কোলেতে করে নিয়ে
       মুছায়ে তো দেয় নি নয়ন ।
আপনার ভাই নেই বলে
       ওরে কি রে ডাকিবে না কেহ ?
আর কারো জননী আসিয়া
       ওরে কি রে করিবে না স্নেহ ?
ও কি শুধু দুয়ার ধরিয়া
       উৎসবের পানে রবে চেয়ে
       শূন্যমনা কাঙালিনী মেয়ে ?
ওর প্রাণ আঁধার যখন
       করুণ শুনায় বড়ো বাঁশি ,
দুয়ারেতে সজল নয়ন ,
       এ বড়ো নিষ্ঠুর হাসিরাশি ।
আজি এই উৎসবের দিনে
       কত লোক ফেলে অশ্রুধার ,
গেহ নেই , স্নেহ নেই , আহা ,
       সংসারেতে কেহ নেই তার ।
শূন্য হাতে গৃহে যায় কেহ ,
       ছেলেরা ছুটিয়া আসে কাছে ,
কী দিবে কিছুই নেই তার ,
       চোখে শুধু অশ্রুজল আছে ।
অনাথ ছেলেরে কোলে নিবি
       জননীরা, আয় তোরা সব ।
মাতৃহারা মা যদি না পায়
       তবে আজ কিসের উৎসব !
দ্বারে যদি থাকে দাঁড়াইয়া
       ম্লানমুখ বিষাদে বিরস ,
তবে মিছে সহকার - শাখা
       তবে মিছে মঙ্গল - কলস ।

Author
Sabyasachi Bairagi
Date
18-02-2026

Store


ডিজিটাল স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম- এসসিএমএস দেশের সর্বাধুনিক পূর্ণাঙ্গ স্মার্ট স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং আপনার প্রতিষ্ঠানটিকে বিশ্ববাসীর কাছে আদর্শ হিসেবে উপস্থাপন করতে এসসিএমএস পরিবারের একজন গর্বিত সদস্য হোন। বিদ্যার্থীগণ এসসিএমএস এর বিশাল তথ্য ভাণ্ডার থেকে ব্লগ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, উপকরণ, ডিজিটাল বই, ইলেক্ট্রনিক্স বই, গান, কবিতা, রচনা, ছড়াসহ বিভিন্ন বিষয়ের অধ্যয়ন করতে পারবে। বিদ্যার্থীগণ এসসিএমএস এর তথ্য ভাণ্ডার ব্যবহার করে নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে সেই প্রত্যাশা এবং শুভকামনা রাখি।

Copyright 2026 School College Management System All Right Reserved. | Developed by Sabyasachi Bairagi