slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
উপহার, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা | SCMS

School College Management System

Loading...

Question View

School College Management System

Loading...

উপহার, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

কবিতা | বাংলা | রবীন্দ্রনাথ ঠাকুর
উপহার

- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: শিশু


স্নেহ-উপহার এনে দিতে চাই,
           কী যে দেব তাই ভাবনা—
যত দিতে সাধ করি মনে মনে
           খুঁজে - পেতে সে তো পাব না।
আমার যা ছিল ফাঁকি দিয়ে নিতে
           সবাই করেছে একতা,
বাকি যে এখন আছে কত ধন
           না তোলাই ভালো সে কথা।
সোনা রুপো আর হীরে জহরত
           পোঁতা ছিল সব মাটিতে,
জহরি যে যত সন্ধান পেয়ে
           নে গেছে যে যার বাটীতে।
টাকাকড়ি মেলা আছে টাকশালে,  
           নিতে গেলে পড়ি বিপদে।
   বসনভূষণ আছে সিন্দুকে,
           পাহারাও আছে ফি পদে।
  
এ যে সংসারে আছি মোরা সবে
           এ বড়ো বিষম দেশ রে।
ফাঁকিফুঁকি দিয়ে দূরে চ ' লে গিয়ে
           ভুলে গিয়ে সব শেষ রে।
ভয়ে ভয়ে তাই স্মরণচিহ্ন
           যে যাহারে পারে দেয় যে।
তাও কত থাকে, কত ভেঙে যায়,
           কত মিছে হয় ব্যয় যে।
স্নেহ যদি কাছে রেখে যাওয়া যেত,
           চোখে যদি দেখা যেত রে,
কতগুলো তবে জিনিস-পত্র
           বল্‌ দেখি দিত কে তোরে।
তাই ভাবি মনে কী ধন আমার
           দিয়ে যাব তোরে নুকিয়ে,
খুশি হবি তুই, খুশি হব আমি,
           বাস্‌, সব যাবে চুকিয়ে।
  
কিছু দিয়ে-থুয়ে চিরদিন-তরে
           কিনে রেখে দেব মন তোর—
এমন আমার মন্ত্রণা নেই,
           জানি নে ও হেন মন্তর।
নবীন জীবন, বহুদূর পথ
           পড়ে আছে তোর সুমুখে;
স্নেহরস মোরা যেটুকু যা দিই
           পিয়ে নিস এক চুমুকে।
সাথিদলে জুটে চলে যাস ছুটে
          নব আশে নব পিয়াসে,
যদি ভুলে যাস, সময় না পাস,
          কী যায় তাহাতে কী আসে।
মনে রাখিবার চির-অবকাশ
          থাকে আমাদেরই বয়সে,
বাহিরেতে যার না পাই নাগাল
           অন্তরে জেগে রয় সে।
  
পাষাণের বাধা ঠেলেঠুলে নদী
           আপনার মনে সিধে সে
কলগান গেয়ে দুই তীর বেয়ে
           যায় চলে দেশ-বিদেশে—
যার কোল হতে ঝরনার স্রোতে
           এসেছে আদরে গলিয়া
তারে ছেড়ে দূরে যায় দিনে দিনে
           অজানা সাগরে চলিয়া।
অচল শিখর ছোটো নদীটিরে
           চিরদিন রাখে স্মরণে—
যতদূর যায় স্নেহধারা তার
           সাথে যায় দ্রুতচরণে।
তেমনি তুমিও থাক না'ই থাক,
           মনে কর মনে কর না,
পিছে পিছে তব চলিবে ঝরিয়া
  
           আমার আশিস-ঝরনা।।

Author
Sabyasachi Bairagi
Date
18-02-2026

Store


ডিজিটাল স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম- এসসিএমএস দেশের সর্বাধুনিক পূর্ণাঙ্গ স্মার্ট স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং আপনার প্রতিষ্ঠানটিকে বিশ্ববাসীর কাছে আদর্শ হিসেবে উপস্থাপন করতে এসসিএমএস পরিবারের একজন গর্বিত সদস্য হোন। বিদ্যার্থীগণ এসসিএমএস এর বিশাল তথ্য ভাণ্ডার থেকে ব্লগ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, উপকরণ, ডিজিটাল বই, ইলেক্ট্রনিক্স বই, গান, কবিতা, রচনা, ছড়াসহ বিভিন্ন বিষয়ের অধ্যয়ন করতে পারবে। বিদ্যার্থীগণ এসসিএমএস এর তথ্য ভাণ্ডার ব্যবহার করে নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে সেই প্রত্যাশা এবং শুভকামনা রাখি।

Copyright 2026 School College Management System All Right Reserved. | Developed by Sabyasachi Bairagi