slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
আশীর্বাদ, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা | SCMS

School College Management System

Loading...

Question View

School College Management System

Loading...

আশীর্বাদ, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

কবিতা | বাংলা | রবীন্দ্রনাথ ঠাকুর
আশীর্বাদ

- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: শিশু


ইহাদের করো আশীর্বাদ।
        ধরায় উঠেছে ফুটি শুভ্র প্রাণগুলি,
             নন্দনের এনেছে সম্বাদ,
             ইহাদের করো আশীর্বাদ।
ছোটো ছোটো হাসিমুখ           জানে না ধরার দুখ,
             হেসে আসে তোমাদের দ্বারে।
নবীন নয়ন তুলিকৌতুকেতে দুলি দুলি
            

            চেয়ে চেয়ে দেখে চারি ধারে।
সোনার রবির আলো            কত তার লাগে ভালো,
             ভালো লাগে মায়ের বদন।
হেথায় এসেছে ভুলি,           ধুলিরে জানে না ধূলি,
             সবই তার আপনার ধন।
কোলে তুলে লও এরে—     এ যেন কেঁদে না ফেরে,
             হরষেতে না ঘটে বিষাদ।
বুকের মাঝারে নিয়ে            পরিপূর্ণ প্রাণ দিয়ে
             ইহাদের করো আশীর্বাদ।
নূতন প্রবাসে এসে              সহস্র পথের দেশে
             নীরবে চাহিছে চারি ভিতে।
এত শত লোক আছে,          এসেছে তোমারি কাছে
             সংসারের পথ শুধাইতে।
যেথা তুমি লয়ে যাবে           কথাটি না কয়ে যাবে,
             সাথে যাবে ছায়ার মতন,
তাই বলি, দেখো দেখো,      এ বিশ্বাস রেখো রেখো,
             পাথারে দিয়ো না বিসর্জন।
ক্ষুদ্র এ মাথার ‘পর                রাখো গো করুণ কর,
                 ইহারে কোরো না অবহেলা।
এ ঘোর সংসার-মাঝে              এসেছে কঠিন কাজে,
         আসে নি করিতে শুধু খেলা।
দেখে মুখশতদল                 চোখে মোর আসে জল,
         মনে হয় বাঁচিবে না বুঝি—

পাছে সুকুমার প্রাণ                ছিঁড়ে হয় খান্‌-খান্‌
         জীবনের পারাবারে বুঝি।
এই হাসিমুখগুলি                 হাসি পাছে যায় ভুলি,
         পাছে ঘেরে আঁধার প্রমাদ!
উহাদের কাছে ডেকে              বুকে রেখে কোলে রেখে
          তোমরা করো গো আশীর্বাদ।
বলো, ‘সুখে যাও চ '   লে           ভবের তরঙ্গ দ'লে,
           স্বর্গ হতে আসুক বাতাস।
সুখদুঃখ কোরো হেলা,          সে কেবল ঢেউ-খেলা
          নাচিবে তোদের চারি পাশ।

Author
Sabyasachi Bairagi
Date
18-02-2026

Store


ডিজিটাল স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম- এসসিএমএস দেশের সর্বাধুনিক পূর্ণাঙ্গ স্মার্ট স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং আপনার প্রতিষ্ঠানটিকে বিশ্ববাসীর কাছে আদর্শ হিসেবে উপস্থাপন করতে এসসিএমএস পরিবারের একজন গর্বিত সদস্য হোন। বিদ্যার্থীগণ এসসিএমএস এর বিশাল তথ্য ভাণ্ডার থেকে ব্লগ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, উপকরণ, ডিজিটাল বই, ইলেক্ট্রনিক্স বই, গান, কবিতা, রচনা, ছড়াসহ বিভিন্ন বিষয়ের অধ্যয়ন করতে পারবে। বিদ্যার্থীগণ এসসিএমএস এর তথ্য ভাণ্ডার ব্যবহার করে নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে সেই প্রত্যাশা এবং শুভকামনা রাখি।

Copyright 2026 School College Management System All Right Reserved. | Developed by Sabyasachi Bairagi