slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
slot gacor
অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা | SCMS

School College Management System

Loading...

Question View

School College Management System

Loading...

অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

কবিতা | বাংলা | রবীন্দ্রনাথ ঠাকুর
অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে

- রবীন্দ্রনাথ ঠাকুর - কাব্যগ্রন্থ: গীতাঞ্জলি


অমন   আড়াল দিয়ে লুকিয়ে গেলে
            চলবে না।
এবার   হৃদয় মাঝে লুকিয়ে বোসো,
কেউ    জানবে না, কেউ বলবে না।
       বিশ্বে তোমার লুকোচুরি,
       দেশ বিদেশে কতই ঘুরি -
এবার   বলো আমার মনের কোণে
            দেবে ধরা, ছলবে না।
       আড়াল দিয়ে লুকিয়ে গেলে
            চলবে না।

       জানি আমার কঠিন হৃদয়
       চরণ রাখার যোগ্য সে নয় -
সখা,    তোমার হাওয়া লাগলে হিয়ায়
            তবু কি প্রাণ গলবে না।

       না হয় আমার নাই সাধনা,
       ঝরলে তোমার কৃপার কণা
তখন    নিমেষে কি ফুটবে না ফুল
            চকিতে ফল ফলবে না।
       আড়াল দিয়ে লুকিয়ে গেলে
            চলবে না।

বোলপুর, ১১ ভাদ্র ১৩১৬

Author
Sabyasachi Bairagi
Date
18-02-2026

Store


ডিজিটাল স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম- এসসিএমএস দেশের সর্বাধুনিক পূর্ণাঙ্গ স্মার্ট স্কুল কলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং আপনার প্রতিষ্ঠানটিকে বিশ্ববাসীর কাছে আদর্শ হিসেবে উপস্থাপন করতে এসসিএমএস পরিবারের একজন গর্বিত সদস্য হোন। বিদ্যার্থীগণ এসসিএমএস এর বিশাল তথ্য ভাণ্ডার থেকে ব্লগ, বড় প্রশ্ন, ছোট প্রশ্ন, বহুনির্বাচনী প্রশ্ন, উপকরণ, ডিজিটাল বই, ইলেক্ট্রনিক্স বই, গান, কবিতা, রচনা, ছড়াসহ বিভিন্ন বিষয়ের অধ্যয়ন করতে পারবে। বিদ্যার্থীগণ এসসিএমএস এর তথ্য ভাণ্ডার ব্যবহার করে নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে সেই প্রত্যাশা এবং শুভকামনা রাখি।

Copyright 2026 School College Management System All Right Reserved. | Developed by Sabyasachi Bairagi