Back to List
কবিতা
/
বাংলা
/
রবীন্দ্রনাথ ঠাকুর
হৃদয়ের ভাষা, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা
হৃদয়ের ভাষা
- রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ: কড়ি ও কোমল
হৃদয় , কেন গো মোরে ছলিছ সতত ,
আপনার ভাষা তুমি শিখাও আমায় ।
প্রত্যহ আকুল কন্ঠে গাহিতেছি কত ,
ভগ্ন বাঁশরিতে শ্বাস করে হায় হায় !
সন্ধ্যাকালে নেমে যায় নীরব তপন
সুনীল আকাশ হতে সুনীল সাগরে ।
আমার মনের কথা , প্রাণের স্বপন
ভাসিয়া উঠিছে যেন আকাশের ‘পরে ।
ধ্বনিছে সন্ধ্যার মাঝে কার শান্ত বাণী ,
ও কি রে আমারি গান ? ভাবিতেছি তাই ।
প্রাণের যে কথাগুলি আমি নাহি জানি
সে – কথা কেমন করে জেনেছে সবাই ।
মোর হৃদয়ের গান সকলেই গায় ,
গাহিতে পারি নে তাহা আমি শুধু হায় ।
Author
Sabyasachi Bairagi
Updated
06 Mar, 2026
Discussion
Progress
1 / 1
Showing page 1 of 1
Delete Conformation
Conform Delete
CONFORM !