Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

হরপণ্ডিত বলে ব্যঞ্জন সন্ধি এ, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

হরপণ্ডিত বলে ব্যঞ্জন সন্ধি এ

- রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ: খাপছাড়া


হরপণ্ডিত বলে, “ব্যঞ্জন সন্ধি এ,
পড়ো দেখি, মনুবাবা, একটুকু মন নিয়ে।’

মনোযোগহন্ত্রীর
বেড়ি আর খন্তির
ঝংকার মনে পড়ে; হেঁসেলের পন্থার
ব্যঞ্জন-চিন্তায় অস্থির মন তার।
থেকে থেকে জল পড়ে চক্ষুর কোণ দিয়ে।
0 Comments
94 Views

Author

Sabyasachi Bairagi

Updated

05 Jun, 2026

Discussion

Showing page 1 of 1