Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

স্বপ্ন হঠাৎ উঠল রাতে, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

স্বপ্ন হঠাৎ উঠল রাতে

- রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ: খাপছাড়া


স্বপ্ন হঠাৎ উঠল রাতে
প্রাণ পেয়ে,
মৌন হতে
ত্রাণ পেয়ে।
ইন্দ্রলোকের পাগ্‌লাগারদ
খুলল তারই দ্বার,
পাগল ভুবন দুর্দাড়িয়া
ছুটল চারিধার–
দারুণ ভয়ে মানুষগুলোর
চক্ষে বারিধার,
বাঁচল আপন স্বপন হতে
খাটের তলায় স্থান পেয়ে।
0 Comments
87 Views

Author

Sabyasachi Bairagi

Updated

14 Mar, 2026

Discussion

Showing page 1 of 1