Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

স্বদেশদ্বেষী, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

স্বদেশদ্বেষী

- রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ: কণিকা


কেঁচো কয়, নীচ মাটি, কালো তার রূপ।
কবি তারে রাগ ক’রে বলে, চুপ চুপ!
তুমি যে মাটির কীট, খাও তারি রস,
মাটির নিন্দায় বাড়ে তোমারি কি যশ!
0 Comments
104 Views

Author

Sabyasachi Bairagi

Updated

20 Apr, 2026

Discussion

Showing page 1 of 1