Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

স্পষ্ট সত্য, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

স্পষ্ট সত্য

- রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ: কণিকা


সংসার কহিল, মোর নাহি কপটতা,
জন্মমৃত্যু, সুখদুঃখ, সবই স্পষ্ট কথা।
আমি নিত্য কহিতেছি যথাসত্য বাণী,
তুমি নিত্য লইতেছ মিথ্যা অর্থখানি।
0 Comments
103 Views

Author

Sabyasachi Bairagi

Updated

22 Apr, 2026

Discussion

Showing page 1 of 1