Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

স্নিগ্ধ মেঘ তীব্র তপ্ত, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

স্নিগ্ধ মেঘ তীব্র তপ্ত

- রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ: স্ফুলিঙ্গ


স্নিগ্ধ মেঘ তীব্র তপ্ত
আকাশেরে ঢাকে,
আকাশ তাহার কোনো
চিহ্ন নাহি রাখে।
তপ্ত মাটি তৃপ্ত যবে
হয় তার জলে
নম্ৰ নমস্কার তারে
দেয় ফুলে ফলে।
0 Comments
198 Views

Author

Sabyasachi Bairagi

Updated

05 Jun, 2026

Discussion

Showing page 1 of 1