Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

সূর্য ও ফুল, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

সূর্য ও ফুল

- রবীন্দ্রনাথ ঠাকুর, অনূদিত: Victor Hugo


মহীয়সী মহিমার আগ্নেয় কুসুম
সূর্য , ধায় লভিবারে বিশ্রামের ঘুম ।
ভাঙা এক ভিত্তি- ' পরে ফুল শুভ্রবাস ,
চারি দিকে শুভ্রদল করিয়া বিকাশ
মাথা তুলে চেয়ে দেখে সুনীল বিমানে
অমর আলোকময় তপনের পানে ,
ছোটো মাথা দুলাইয়া কহে ফুল গাছে —
“ লাবণ্য-কিরণ ছটা আমারো তো আছে । ”
0 Comments
195 Views

Author

Sabyasachi Bairagi

Updated

14 Mar, 2026

Discussion

Showing page 1 of 1