Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

সার্থক জনম আমার, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

সার্থক জনম আমার

- রবীন্দ্রনাথ ঠাকুর


সার্থক জনম আমার জন্মেছি এই দেশে।
সার্থক জনম, মা গো, তোমায় ভালবেসে।।
জানিনে তোর ধনরতন আছে কিনা রানীর মতন,
শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে।।
কোন্ বনেতে জানিনে ফুল গন্ধে এমন করে আকুল,
কোন্ গগনে ওঠেরে চাঁদ এমন হাসি হেসে।
আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো,
ওই আলোতেই নয়ন রেখে মুদব নয়ন শেষে।।
0 Comments
231 Views

Author

Sabyasachi Bairagi

Updated

05 Jun, 2026

Discussion

Showing page 1 of 1