Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

মান অপমান উপেক্ষা করি দাঁড়াও, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

মান অপমান উপেক্ষা করি দাঁড়াও

- রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ: স্ফুলিঙ্গ


মান অপমান উপেক্ষা করি দাঁড়াও,
কণ্টকপথ অকুণ্ঠপদে মাড়াও,
ছিন্ন পতাকা ধূলি হতে লও তুলি।
রুদ্রের হাতে লাভ করো শেষ বর,
আনন্দ হোক দুঃখের সহচর,
নিঃশেষ ত্যাগে আপনারে যাও ভুলি।
0 Comments
184 Views

Author

Sabyasachi Bairagi

Updated

04 Jun, 2026

Discussion

Showing page 1 of 1