Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

মহারাজা ভয়ে থাকে, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

মহারাজা ভয়ে থাকে

- রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ: খাপছাড়া


মহারাজা ভয়ে থাকে
পুলিশের থানাতে,
আইন বানায় যত
পারে না তা মানাতে।
চর ফিরে তাকে তাকে–
সাধু যদি ছাড়া থাকে
খোঁজ পেলে নৃপতিরে
হয় তাহা জানাতে,
রক্ষা করিতে তারে
রাখে জেলখানাতে।
0 Comments
271 Views

Author

Sabyasachi Bairagi

Updated

13 Apr, 2026

Discussion

Showing page 1 of 1