Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

মন উড়ুউড়ু চোখ ঢুলুঢুলু, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

মন উড়ুউড়ু চোখ ঢুলুঢুলু

- রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ: খাপছাড়া


মন উড়ুউড়ু, চোখ ঢুলুঢুলু,
ম্লান মুখখানি কাঁদুনিক–
আলুথালু ভাষা, ভাব এলোমেলো,
ছন্দটা নির্‌বাঁধুনিক।
পাঠকেরা বলে, “এ তো নয় সোজা,
বুঝি কি বুঝিনে যায় না সে বোঝা।’
কবি বলে, “তার কারণ, আমার
কবিতার ছাঁদ আধুনিক।’
0 Comments
92 Views

Author

Sabyasachi Bairagi

Updated

06 Mar, 2026

Discussion

Showing page 1 of 1