Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

ভোতনমোহন স্বপ্ন দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

ভোতনমোহন স্বপ্ন দেখেন

- রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ: খাপছাড়া


ভোতনমোহন স্বপ্ন দেখেন, চড়েছেন চৌঘুড়ি।
মোচার খোলার গাড়িতে তাঁর ব্যাঙ দিয়েছেন জুড়ি।
পথ দেখালো মাছরাঙাটায়, দেখল এসে চিংড়িঘাটায়–
ঝুম্‌কো ফুলের বোঝাই নিয়ে মোচার খোলা ভাসে।
খোকনবাবু বিষম খুশি খিল্‌খিলিয়ে হাসে।
0 Comments
157 Views

Author

Sabyasachi Bairagi

Updated

12 Mar, 2026

Discussion

Showing page 1 of 1