Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

ভুত হয়ে দেখা দিল, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

ভুত হয়ে দেখা দিল

- রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ: খাপছাড়া


ভুত হয়ে দেখা দিল
বড়ো কোলাব্যাঙ,
এক পা টেবিলে রাখে,
কাঁধে এক ঠ্যাঙ।
বনমালী খুড়ো বলে, —
“করো মোরে রক্ষে,
শীতল দেহটি তব
বুলিয়ো না বক্ষে।’
উত্তর দেয় না সে,
দেয় শুধু “ক্যাঙ’।
0 Comments
115 Views

Author

Sabyasachi Bairagi

Updated

15 Mar, 2026

Discussion

Showing page 1 of 1