Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

বিফল নিন্দা, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

বিফল নিন্দা

- রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ: কণিকা


‘তোরে সবে নিন্দা করে গুণহীন ফুল’
শুনিয়া নীরবে হাসি কহিল শিমূল,
যতক্ষণ নিন্দা করে, আমি চুপে চুপে
ফুটে উঠি আপনার পরিপূর্ণ রূপে।
0 Comments
90 Views

Author

Sabyasachi Bairagi

Updated

20 Apr, 2026

Discussion

Showing page 1 of 1