Back to List
কবিতা
/
বাংলা
/
রবীন্দ্রনাথ ঠাকুর
বিদেশী ফুলের গুচ্ছ – ২, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা
বিদেশী ফুলের গুচ্ছ – ২
- রবীন্দ্রনাথ ঠাকুর, অনূদিত: Mrs. Browning
সারাদিন গিয়েছিনু বনে
ফুলগুলি তুলেছি যতনে ।
প্রাতে মধুপানে রত
মুগ্ধ মধুপের মতো
গান গাহিয়াছি আনমনে ।
এখন চাহিয়া দেখি , হায় ,
ফুলগুলি শুকায় শুকায় ।
যত চাপিলাম মুঠি
পাপড়িগুলি গেল টুটি —
কান্না ওঠে , গান থেমে যায় ।
কী বলিছ সখা হে আমার —
ফুল নিতে যাব কি আবার ।
থাক্ বঁধু , থাক্ থাক্ ,
আর কেহ যায় যাক ,
আমি তো যাব না কভু আর ।
শ্রান্ত এ হৃদয় অতি দীন ,
পরান হয়েছে বলহীন ।
ফুলগুলি মুঠা ভরি
মুঠায় রহিবে মরি ,
আমি না মরিব যত দিন ।
Author
Sabyasachi Bairagi
Updated
06 Mar, 2026
Discussion
Progress
1 / 1
Showing page 1 of 1
Delete Conformation
Conform Delete
CONFORM !