Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

বিকেলবেলার দিনান্তে মোর, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

বিকেলবেলার দিনান্তে মোর

- রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ: স্ফুলিঙ্গ


বিকেলবেলার দিনান্তে মোর
পড়ন্ত এই রোদ
পুবগগনের দিগন্তে কি
জাগায় কোনো বোধ।
লক্ষকোটি আলোবছর-পারে
সৃষ্টি করার যে বেদনা
মাতায় বিধাতারে
হয়তো তারি কেন্দ্র-মাঝে
যাত্রা অামার হবে—
অস্তবেলার আলোতে কি
আভাস কিছু রবে।
0 Comments
105 Views

Author

Sabyasachi Bairagi

Updated

06 Mar, 2026

Discussion

Showing page 1 of 1