Back to List
কবিতা / বাংলা / রবীন্দ্রনাথ ঠাকুর

বড়ো কাজ নিজে বহে, রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতা

বড়ো কাজ নিজে বহে

- রবীন্দ্রনাথ ঠাকুর, কাব্যগ্রন্থ: স্ফুলিঙ্গ


বড়ো কাজ নিজে বহে
আপনার ভার।
বড়ো দুঃখ নিয়ে আসে
সান্তনা তাহার।
ছোটো কাজ, ছোটো ক্ষতি,
ছোটো দুঃখ যত—
বোঝা হয়ে চাপে, প্রাণ
করে কণ্ঠাগত।
0 Comments
174 Views

Author

Sabyasachi Bairagi

Updated

04 Jun, 2026

Discussion

Showing page 1 of 1